ads
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গাইবান্ধায় বাসচাপায় প্রাণ গেলো নানি-নাতনির

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২
  • ২৯ বার পঠিত

গাইবান্ধায় বাসচাপায় নানি-নাতনি নিহত হয়েছেন। শুক্রবার (১৮ নভেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলসীঘাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের ছোট বৌলেরপাড়া গ্রামের আশরাফুল ইসলামের স্ত্রী সাবিনা বেগম (৪৫) ও তার নাতনি টিয়া মনি (৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত সাবিনা স্থানীয় হোটেলে শ্রমিকের কাজ করতেন। ভোরে তার সঙ্গে তুলসিঘাটে আসে নাতনি টিয়া মনি। এ সময় ভাপা পিঠা খাওয়ার জন্য সড়কের এপার থেকে ওপারে যাচ্ছিল টিয়া। নাতনিকে ধরতে দৌড় দেন সাবিনাও। এ সময় ঢাকা থেকে গাইবান্ধাগামী আল রিয়াদ পরিবহনের এটি বাস তাদের চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তারা মারা যান।

নানি-নাতনির মৃত্যুর বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন বেতকাপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান।

গাইবান্ধা সদর থানার উপ পরিদর্শক (এসআই) মাইদুল ইসলাম বলেন, বাসচাপায় দুজন নিহত হয়েছেন। ঘটনাস্থল পরিদর্শন শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102