আওয়ামী লীগ সম্মেলনের মধ্য দিয়েই আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন সাবেক নৌমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান। তিনি শুক্রবার সন্ধ্যায় মাদারীপুর আহমাদিয়া কামিল মাদ্রাসার নবনির্মিত চার তলা একাডেমিক ভবন উদ্বোধন শেষে সাংবাদিক একথা জানান।
শাজাহান খান বলেন, ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় সম্মেলন। এই সম্মেলনকে সফল করতে ইতোমধ্যেই উদযাপন কমিটি করা হয়েছে। তারা সম্মেলনকে মহামিলন মেলায় পরিণিত করতে কাজ করছে। এ সম্মেলনের মধ্য দিয়েই আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নেয়া হচ্ছে। আগামীতে বাংলাদেশের জনগণ আওয়ামী লীগকেই নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করবে।
এসময় রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের কারণে আন্তর্জাতিকভাবে দ্রব্যমূল্যের বৃদ্ধির কারণে জনগণের সাময়িক অসুবিধার কথা স্বীকার করেন সাবেক এ মন্ত্রী। তিনি বলেন, প্রধানমন্ত্রী সবাইকে কৃষিতে মনযোগী হতে বলেছেন। এতে খাদ্য ঘাটতি কমে আসবে। এদেশে কোন দুর্ভিক্ষ হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের ভাগ্য উন্নোয়নে সারাক্ষণ ভাবেন। তাই তাকে আগামীতেও মানুষ ভোট দিয়ে সম্মান জানাবে।