ads
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

যৌতুক না পাওয়ায় দ্বিতীয় বিয়ে, প্রথম স্ত্রীর মামলায় কলেজশিক্ষক কারাগারে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২
  • ২৮ বার পঠিত

প্রথম স্ত্রীর দায়ের করা মামলায় পটুয়াখালীর মুরাদিয়া আজিজ আহমেদ ডিগ্রি কলেজের শিক্ষক মো. আল আমিনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার বিকালে পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করলে বিচারক মো. আশিকুর রহমান তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী ফেরদৌসী।

তিনি বলেন, আল আমিন স্ত্রীর কাছে দাবি করা যৌতুক না পেয়ে দ্বিতীয় বিয়ে করেন। এ কারণে প্রথম স্ত্রী নুরুননাহার তার স্বামীকে প্রধান আসামি করে ২০২১ সালে ৮ আগস্ট পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। মামলায় তার স্বামীর দ্বিতীয় স্ত্রী জোলেখা বেগমকেও আসামি করা হয়। ওই মামলায় বৃহস্পতিবার আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে তাকে জামিন দেয়া হয়। তবে ২০১৯ সালের ৪ জুলাই পটুয়াখালী সিনিয়র সহকারী জজ পারিবারিক আদালতে স্ত্রী ও সন্তানদের ভরণপোষণ জন্য দায়ের করা মামলায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মো. আল-আমিন পটুয়াখালীর দুমকী উপজেলার চরবয়ড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। তিনি মুরাদিয়া আজীজ আহমেদ ডিগ্রি কলেজ অর্থনীতি বিভাগের শিক্ষক হিসেবে কর্মরত।

দুই ছেলেকে নিয়ে শুক্রবার দুপুরে পটুয়াখালী প্রেসক্লাবে আসেন মামলার বাদী ইশরাত জাহান নুরুনন নাহার। তিনি বলেন, আমি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে চাকরি করতাম। ২০০৩ সালে আল-আমিনের সঙ্গে আমার বিয়ে হয়। আমাদের সংসারে দুটি পুত্র সন্তান রয়েছে। পরে প্রাথমিক বিদ্যালয়ের চাকরি ছাড়তে বাধ্য করে আল-আমীন। বিয়ের কয়েক বছর পর থেকেই যৌতুক চেয়ে আমার ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালাত আলামিন। পরে আমার বাবা জমি বিক্রি করে ৮ লক্ষ টাকা দিয়েছেন তাকে। এর কিছুদিন পরে আবার ৬ লক্ষ টাকা যৌতুকের জন্য মারধর করে ছেলেসহ আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এতে অনেক দিন ধরে ভরণপোষণ না পেয়ে সন্তানদের নিয়ে আমি অসহায় হয়ে পড়ি। পরে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা ‘লিগ্যাল এইড’ এর সহায়তায় ২০১৯ সালের ৪ জুলাই পটুয়াখালী সিনিয়র সহকারী জজ ও পারিবারিক আদালতে ভরণপোষণ জন্য মামলা করেছি।

তিনি আরও বলেন, মামলায় ২০২০ সালের ৫ জানুয়ারি আমাদের ভরণপোষণসহ বিভিন্ন খরচ বাবদ আল-আমিনকে ৭ লক্ষ ১৭ হাজার টাকা পরিশোধ করতে বলা হয়। এক মাসের মধ্যে ২ লক্ষ ৮৬ হাজার টাকা পরিশোধ করতে নির্দেশ দেয় আদালত। নির্ধারিত সময়ের মধ্যে ওই টাকা পরিশোধ না করায় ২০২২ সালের ১৫ নভেম্বর তিন মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

এদিকে তার দাবি করা যৌতুক না পেয়ে ২০২১ সালে আল-আমিন আরেকটি বিয়ে করেন। এ বিষয়ে মামলা করলে আদালত চত্বর এলাকায় বসেই আমাকে মারধর করে আল-আমিন। আমার দুই ছেলের কোন খোঁজখবর নেয় না সে। তাদের নিয়ে আমি খুব কষ্টে আছি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102