ads
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নোরা ফাতেহি মঞ্চে না নাচার কারণ জানালেন আয়োজক মারিয়া

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ নভেম্বর, ২০২২
  • ৪৮ বার পঠিত

নানা জল্পনা-কল্পনার পর শুক্রবার (১৮ নভেম্বর) ঢাকায় আসেন বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। এদিন ঢাকায় একটি অনুষ্ঠানে যোগও দেন তিনি। ভক্ত-অনুরাগীরা ভেবেছিল মঞ্চ মতাবেন এই তারকা নৃত্যশিল্পী। কিন্তু টাকা দিয়ে টিকিট কিনেও হতাশ হতে হয় তাদের।

রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন হলে মঞ্চে উঠলেও নাচেননি নোরা ফাতেহি। তাই অনুষ্ঠান শেষে একরাশ হতাশা নিয়েই বাড়ি ফেরেন তারা। এই হতাশা গোপনও রাখেননি অনেকে।

ভক্ত-অনুরাগীদের এমন হতাশ প্রতিক্রিয়ার পর মঞ্চে নোরা নাচা না নিয়ে কথা বলেছেন আয়োজক প্রতিষ্ঠান উইমেন লিডারশিপ করপোরেশনের প্রধান ইশরাত জাহান মারিয়া।

সংবাদমাধ্যমকে তিনি বলেন, সরকারি প্রজ্ঞাপনে নোরা ফাতেহি’র পারফর্ম করার অনুমোদন ছিল না। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাছাড়া তিনি সাত ঘণ্টা জার্নি করে এসেছেন। তাই তিনি অনেক ক্লান্ত ছিলেন। এ অবস্থায় আমাদেরও তাকে কিছু বলার ছিল না।

এর আগে নানা নাটকীয়তার পর নোরা ফাতেহিকে বাংলাদেশে আসার অনুমতি দেয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102