ads
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

৫৩ রাউন্ড গুলিসহ দুটি বিদেশি পিস্তল উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২০ নভেম্বর, ২০২২
  • ৩৪ বার পঠিত
ফরিদপুর

ফরিদপুরে ৫৩ রাউন্ড গুলিসহ দুটি বিদেশি পিস্তল ও চারটি ম্যাগাজিন উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় রোববার (২০ নভেম্বর) ফরিদপুরের কোতয়ালী থানায় একটি মামলা হয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মামুনুর রশীদ বলেন, শনিবার দিনগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর শহরের কমলাপুরের কুঠিবাড়ী এলাকার একটি বাড়িতে অভিযান চালানো হয়। এসময় নিতীশ রঞ্জন ঘোষ ওরফে নিকো রানা (৩৮) নামের এক ব্যক্তির ঘর থেকে ৫৩ রাউন্ড গুলিসহ দুটি বিদেশি পিস্তল ও চারটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে নিতীশ রঞ্জন ঘোষ পালিয়ে যায়।

তিনি আরও বলেন, নিতীশ রঞ্জন ঘোষ অস্ত্র ও পাসপোর্ট জালিয়াতি চক্রের সক্রিয় সদস্য। এ বিষয়ে কোতয়ালী থানায় একটি মামলা করা হয়েছে। নিতীশ ঘোষকে গ্রেফতারে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102