ads
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজশাহীতে দুই কোটি টাকার হেরোইনসহ আটক ২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২০ নভেম্বর, ২০২২
  • ৩৩ বার পঠিত

রাজশাহী মহানগরীতে দুই কেজি হেরোইনসহ ২ মাদক কারবারীকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। যার আনুমানিক মূল্য দুই কোটি টাকা।

রোববার (২০ নভেম্বর) ভোর ৫টার দিকে মহানগরীর আমচত্বর এলাকা থেকে তাদের আটক করা হয়। এদিন বিকেলে রাজশাহীর র‍্যাব-৫ প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটক দুইজন হলেন- বগুড়ার নামাজগড় ডালপট্টি এলাকার মৃত নিমাইচন্দ্রের ছেলে প্রদীপ কুমার (৪৫) ও গোদাগাড়ীর কাদিপুর এলাকার শাজাহান আলীর ছেলে ওবায়দুর রহমান (২৬)।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব মহানগরীর আমচত্বর এলাকায় চেকপোস্ট বসায়। সেখানে একটি সাদা রঙয়ের মাইক্রোবাস আসলে থামানোর সংকেত দেওয়া হয়। তখন র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে দু’জনকে মাইক্রোবাসসহ আটক করা হয়।

এ সময় মাইক্রোবাসের দরজা খুলে একজন কৌশলে দ্রুত গতিতে দৌড়ে পালিয়ে যায়। তিনজনের বিরুদ্ধে মাদক আইনে শাহ মখদুম থানায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102