ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কাতার ফুটবল বিশ্বকাপ- ২০২২; বিশ্বকাপের প্রথম হলুদ কার্ড খেলেন সাদ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২১ নভেম্বর, ২০২২
  • ৪৯ বার পঠিত
AL KHOR, QATAR - NOVEMBER 20: Saad Alsheeb of Qatar is shown a yellow card by referee Daniele Orsato during the FIFA World Cup Qatar 2022 Group A match between Qatar and Ecuador at Al Bayt Stadium on November 20, 2022 in Al Khor, Qatar. (Photo by Lars Baron/Getty Images)

সমালোচনাকে পেছনে ফেলে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন হয়েছে কাতার ফুটবল বিশ্বকাপের। আসরের প্রথম ম্যাচে প্রথম হলুদ কার্ড দেখেছেন স্বাগতিক দলের গোলরক্ষক সাদ আলশিব।
বিশ্বকাপের এবারের আসরের স্বাগতিক দেশ কাতার ও ইকুয়েডরের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হয়েছে মূল লড়াই। বাংলাদেশ সময় রাত ১০টায় ম্যাচটি শুরু হয়েছে।

ম্যাচের তৃতীয় মিনিটেই কাতারের জালে বল জড়িয়েছিল ইকুয়েডর। তবে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভার) মাধ্যমে এনার ভ্যালেন্সিয়ার করা সেই গোল বাতিল হলে নাটকীয় শুরু হয় বিশ্বকাপের।

অবশ্য হাল ছাড়েনি ইকুয়েডর। টানা আক্রমণ করতে থাকে তারা। যার ধারাবাহিকতায় ম্যাচের পঞ্চদশ মিনিটে পেনাল্টি পায় হলুদ জার্সিধারীরা।

এ সময় ইকুয়েডরের অধিনায়ক ভ্যালেন্সিয়াকে ফাউল করে বিশ্বকাপের প্রথম হলুদ কার্ড দেখেন কাতারের গোল রক্ষক সাদ। স্পট কিক থেকে স্কোর করে আসরের প্রথম গোলস্কোরার হিসেবে নিজের নাম তোলেন ভ্যালেন্সিরা।

এর আগে বাংলাদেশ সময় রাত ৮টা ৪০ মিনিটে কাউন্ট ডাউনের মধ্য দিয়ে শুরু হয় কাতার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ও কাতার ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধানের আগমনের পরই শুরু হয় আনুষ্ঠানিকতা।

শুরুতেই কাতারের নিজেদের ইতিহাস সংক্ষেপে তুলে ধরা হয়। এরপর স্থানীয় সঙ্গীত পরিবেশন করা হয়। পরবর্তীতে পুরো স্টেডিয়ামে কোরআন তেলাওয়াত ও এর অর্থ পড়ে শোনান উপস্থাপক। একে একে গান ও বাদ্যের তালে স্থানীয় সংস্কৃতি তুলে ধরেন আয়োজকরা।

পরের পর্বে পূর্ববর্তী বিশ্বকাপগুলোর গানের রিমিক্সের তালে নেচে ওঠে পুরো স্টেডিয়াম। যেখানে গানের সুরের সঙ্গে সঙ্গে প্রতি বিশ্বকাপের মাসকটগুলোও মাঠজুড়ে প্রদক্ষিণ করতে থাকে। ২০১০ বিশ্বকাপে কেনানের ওয়েভিন ফ্ল্যাগ গানের মাধ্যমে এই পর্ব শেষ হয়।

এবারের বিশ্বকাপের মাসকট লাইব ওড়ানোর পরই বিশ্বকাপের অফিশিয়াল থিম সং ড্রিমিং গাইতে থাকেন বিটিএস পপ শিল্পী জাংকুক। এই গান শেষ হওয়ার পর কাতারের ফুটবল ইতিহাস তুলে ধরা হয়। যা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তুমুল হাততালিতে মেতে ওঠে স্টেডিয়াম।

করতালির মাঝে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে কাতার বিশ্বকাপের শুভ উদ্বোধন ঘোষণা করেন কাতার ফুটবল ফেডারেশনের প্রধান। সেই সঙ্গে শুরু হয় আতশবাজি। এ সময় পুনরায় স্টেডিয়ামে বিশ্বকাপের বর্তমান ও পূর্ববর্তী সব মাসকট প্রবেশ করে। যার মাধ্যমে শেষ হয় বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102