ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জানুয়ারিতে ডলার সমস্যার সমাধান হবে: সালমান এফ রহমান

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২১ নভেম্বর, ২০২২
  • ২৪ বার পঠিত

আগামী জানুয়ারি মাস থেকে ডলার সমস্যার সমাধান হয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) কৌশলগত বিনিয়োগকারী নিয়ে রোববার (২০ নভেম্বর) রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ হোটেলে আয়োজিত চুক্তি সই অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বসুন্ধরা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান এবিজি লিমিটেড সিএসই’র কৌশলগত বিনিয়োগকারী হিসেবে চুক্তি সই করেছে।

অনুষ্ঠানে গেস্ট অব অনারের বক্তব্যে সালমান এফ রহমান বলেন, প্রধানমন্ত্রী আমদানি নিয়ন্ত্রণের উদ্যোগ নেন। আমদানি নিয়ন্ত্রণের জন্য তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে নির্দেশ দিলেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে ধন্যবাদ জানাই এই (আমদানি) নিয়ন্ত্রণ সুন্দরভাবে করার জন্য।

তিনি বলেন, এ নিয়ন্ত্রণের ফলে আমাদের ব্যবসায়ীদের অনেক অসুবিধা হয়েছে দুই মাস। এলসিগুলা আমরা ওপেন করতে পারি নাই। এর ফলাফল কী হয়েছে? গত মাস চলতি হিসাবে আমাদের সারপ্লাস হয়েছে। এখন আমরা যা কিছু আমদানি করছি তা রপ্তানি এবং রেমিট্যান্সের সমান।

সালমান এফ রহমান আরও বলেন, এখন আমাদের যে সমস্যা হচ্ছে কিছু লিগ্যাসি পেমেন্ট আছে। আগে আমাদের যেসব ডিফল্ট এলসি ছিল সেগুলোর পেমেন্ট এখন ডিউ হচ্ছে। এই লিগ্যাসি পেমেন্টগুলো ইনশাল্লাহ ডিসেম্বরের মধ্যে শেষ হয়ে যাবে। জানুয়ারি থেকে আমাদের ডলারের সমস্যা সমাধান হয়ে যাবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলাম এবং বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিএসই’র চেয়ারম্যান আসিফ ইব্রাহিম। স্বাগত বক্তব্য রাখেন সিএসই’র পরিচালক মেজর (অব.) মো. এমদাদুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীও জানুয়ারিতে ডলার সমস্যার সমাধান হয়ে যাবে বলে আশা প্রকাশ করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102