ads
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

টঙ্গীতে সন্ত্রাসী হামলায় যুবলীগ নেতা নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২১ নভেম্বর, ২০২২
  • ৩৪ বার পঠিত

গাজীপুরের টঙ্গীতে সাইফুল ইসলাম (৪৭) নামে এক যুবলীগ নেতা সন্ত্রাসীদের হামলায় নিহত হয়েছেন।

রোববার রাত ৯টার দিকে আউচপাড়া সফিউদ্দিন সরকার একাডেমি রোডে এ ঘটনা ঘটেছে। তিনি গাসিক ৫৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

এলাকাবাসী জানান, রাত ৯টার দিকে সফিউদ্দিন সরকার একাডেমি রোডে বীর মুক্তিযোদ্ধা মাহফুজুর রহমানের বাড়ির সামনে কয়েকজন যুবক অতর্কিতে যুবলীগ নেতা সাইফুল ইসলামের ওপর চড়াও হয়।

সন্ত্রাসীদের হামলায় আহত সাইফুলকে উদ্ধার করে হোসেন মার্কেটের ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানার পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় পুলিশ পাশের একটি বাড়ির সিসি টিভি ফুটেজ সংগ্রহ করেন। তাতে দেখা যায়, স্থানীয় দুই যুবক মোটরসাইকেলে এসে প্রথমে সাইফুলের ওপর চড়াও হন।

এ সময় ঘটনাস্থলে কয়েকটি রিকশা আটকা পড়ে। ফুটেজে পথচারীদের ভয়ে হামলাকারীদের দ্রুত ঘটনাস্থল ত্যাগ করতে দেখা গেছে।

এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. শাহ আলম বলেন, সিসি টিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102