ads
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাংলাবান্ধা সীমান্তে বাড়তি সতর্কতা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২১ নভেম্বর, ২০২২
  • ২৮ বার পঠিত

ঢাকার আদালত থেকে দুই জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় পঞ্চগড়ের বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। সেইসঙ্গে জেলার তিন পাশজুড়ে বাংলাদেশ-ভারতের বিভিন্ন সীমান্ত এলাকাতেও নজরদারিসহ গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে বলে জানা গেছে।

বাংলাবান্ধা ইমিগ্রেশন ও সীমান্ত সূত্র জানায়, ঢাকায় মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত আসামি মইনুল হাসান শামীম এবং আবু ছিদ্দিক সোহেলকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় পঞ্চগড়ের বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টসহ সীমান্ত এলাকায় সতর্কতা বাড়ানো হয়েছে। ঘটনার পর রোববার বিকেলে পুলিশের বিশেষ শাখা থেকে বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টে এ নিয়ে একটি চিঠি এসেছে। সঙ্গে ছিনতাই হওয়া দুই জঙ্গির নাম এবং ছবিও পাঠানো হয়েছে।

মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত জঙ্গি শামীম এবং সোহেলকে রোববার দুপুরে ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ফটকের সামনে থেকে ছিনিয়ে নেওয়া হয়। এই দুই জঙ্গি প্রকাশক ফয়সল আরেফিন দীপন এবং ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি।

এ বিষয়ে বাংলাবান্ধা ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, করোনা পরবর্তী ইমিগ্রেশন সুবিধা ফের চালু হলেও বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বর্তমানে বাংলাদেশি নাগরিকদের ভারতীয় ভিসা দেওয়া হচ্ছে না। তবুও মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত আসামি মইনুল হাসান শামীম এবং আবু ছিদ্দিক সোহেলের নাম ছবিসহ স্টপ লিস্টে রাখা হয়েছে। আমরা এ বিষয়ে সতর্ক রয়েছি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102