ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দ্বিতীয়ার্ধের শুরুতেই আর্জেন্টিনার জালে সৌদির জোড়া গোল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২
  • ৪৫ বার পঠিত

দোহার লুসাইল স্টেডিয়ামে ‘সি’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা ও সৌদি আরব। ম্যাচের প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকে আর্জেন্টিনা। তবে বিরতি থেকে ফিরেই সমতা ফেরায় সৌদি আরব। ম্যাচের ৪৮ মিনিটে ফেরাস আল ব্রিকানের বাড়িয়ে দেওয়া বল থেকে দূরের পোস্ট দিয়ে গোল করেন সালেহ আল শেহরি।

ম্যাচের ৫৩ মিনিটের মাথায় এগিয়ে যায় সৌদি আরাব। এবার গোল করেন আল-দাওসারী। এই গোলে ২-১ গোলে এগিয়ে গেল আরবের দেশটি।

এর আগে, প্রথমার্ধ শেষে সৌদি আরবের বিপক্ষে ৪-০ গোলে এগিয়ে থাকার কথা আর্জেন্টিনার। তবে লিওনেল মেসিরা এগিয়ে আছে ১-০ গোলে। ম্যাচের বাকি তিনটি গোলই বাদ হয়েছে অফসাইডে। যেখনে একটি গোল ছিল মেসির ও দুইটি লাওতারো মার্টিনেজের।

ম্যাচের দশম মিনিটেই লিওনেল মেসির গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। পেনাল্টি থেকে গোলটি করেন তিনি। ২২ তম মিনিটে আরও একবার জালে বল জড়িয়েছিলেন মেসি। কিন্তু অফসাইডের কারণে সেটি বাতিল হয়।

এরপর ২৮ মিনিটে সৌদির জালে বল জড়ান লাওতারো মার্টিনেজ। কিন্তু অফসাইডে এবারও বাতিল হয় গোলটি। ভিআরএ চেকে গোলটি বাতিল করেন রেফারি। ৩৪ মিনিটের মাথায় আরও একবার অফসাইড থেকে গোল করেন মার্টিনেজ। একে একে তিনটি গোল বাতিল হয় আর্জেন্টিনার।

ম্যাচের প্রথম মিনিটেই সুযোগ তৈরি করেন মেসি। তার নেওয়া শট রুখে দেন সৌদি আরবের গোলরক্ষক আল ওয়াইস।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102