ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আর্জেন্টিনার তিন গোল বাতিল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২
  • ৪৫ বার পঠিত

ম্যাচের সময় যখন ৩৪ মিনিট তখন আর্জেন্টিনা-সৌদি আরবের ম্যাচের গোল হওয়ার কথা ৪-০। কিন্তু তিন অফসাইডে বাতিল হলো আর্জেন্টিনার তিনটি গোল। ম্যাচের ২২ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেছিলেন মেসি। তবে লাইনম্যান জানিয়ে দেন তা অফসাইড।

২৮তম মিনিটে আবারও গোলের দেখা পায় আর্জেন্টিনা। এবার গোলটি করেন লাওতারো মার্টিনেজ। কিন্তু ভিডিও চেক করলে দেখা যায় এই গোলটিও অফসাইড ছিল। শেষ পর্যন্ত দুইটি গোল বাতিল হয়ে যায় আর্জেন্টিনার। ৩৪ মিনিটে আবারও গোল করে মার্টিনেজ। এবারও অফসাইডে গোলটি বাতিল হয় আর্জেন্টিনার।

এর আগে, ম্যাচের ১০ মিনিটেই লিওনেল মেসির গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। পেনাল্টি থেকে গোলটি করেন তিনি। তবে প্রথম মিনিটেই সুযোগ তৈরি করেন মেসি। তার নেওয়া শট রুখে দেন সৌদি আরবের গোলরক্ষক আল ওয়াইস।

আর্জেন্টিনা একাদশ : এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মোলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, নিকোলাস তাগলিয়াফিকো, রদ্রিগো ডি পল, লিয়ান্দ্রো পারদেস, আলেহান্দ্রো গোমেজ, লিওনেল মেসি, লাওতারো মার্টিনেজ ও অ্যাঞ্জেল ডি মারিয়া।

সৌদি আরব একাদশ : আল-ওয়াইস, আব্দুল হামিদ, আল-তামবাক্তি, আল-বুলাইহি, আল-শাহরানী, কান্নো, আল-মালকি, আল-শেহরি, আল-ফারাজ, আল বুরাইকান, আল-দাওসারী।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102