ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আর্জেন্টিনার হারের পর কথা কাটাকাটি, কোপানো হলো দুই কিশোরকে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২
  • ৫১ বার পঠিত

বিশ্বকাপে আর্জেন্টিনার হারকে কেন্দ্র করে তর্কাতর্কির এক পর্যায়ে দুই কিশোরকে কুপিয়ে জখম করা হয়েছে। মঙ্গলবার (২২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাভারের বক্তারপুর মোড়ে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন আল আমিন (১৭) ও মেহেদী (১৬)। তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। এছাড়া তারা কোন দলকে সাপোর্ট করেন তাও জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাভারের বক্তারপুরে একটি দোকানে জমায়েত হয়ে আর্জেন্টিনা ও সৌদি আরবের খেলা দেখছিলেন অনেকেই। এ সময় আর্জেন্টিনার হারকে কেন্দ্র করে কথা কাটাকাটি শুরু করেন কয়েকজন কিশোর। পরে ১০-১৫ জন একত্রিত হয়ে মেহেদী ও আল আল আমিনের ওপর হামলা করে। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাদের এলোপাতাড়ি কোপানো হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফারবিন জসিম বলেন, আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, এমন খবর শুনেছি। কিন্তু এখনও কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে কাতারের লুসাইল স্টেডিয়ামে সৌদি আরবের কাছে ২-১ গোলে হেরে যায় আর্জেন্টিনা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102