ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গাইবান্ধার ভোট নিয়ে হঠকারী সিদ্ধান্ত নেব না : সিইসি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২
  • ৩২ বার পঠিত

গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণে অনিয়মের প্রতিবেদন নিয়ে কোনো হঠকারী সিদ্ধান্ত নেয়া হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

বুধবার (২৩ নভেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

গত ১২ অক্টোবর ৫১টি কেন্দ্রে ব্যাপক অনিয়মের কারণে উপনির্বাচনের মাঝপথে এসে ভোটগ্রহণ স্থগিত করার ঘোষণা দেন সিইসি। এরপর একটি তদন্ত কমিটি গঠন করে অনিয়মে জড়িতদের শাস্তির আওতায় আনার ঘোষণা দেয়া হয়। সেই কমিটি ইতোমধ্যে প্রতিবেদন জমা দিয়েছে। তা নিয়েই জানতে চান সাংবাদিকরা।

সিইসি বলেন, এটা নিয়ে কোনো হঠকারী সিদ্ধান্ত নেব না। আমরা পর্যালোচনা করছি ও বিষয়টি ভালোভাবে দেখছি।

গাইবান্ধায় নতুন করে ভোট হবে কী না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ব্যাপারে এখন কিছুই বলব না। একটু সময় নিন, সব জানতে পারবেন।

আরও পড়ুন: আন্দোলন ভিন্ন খাতে নিতে জঙ্গি নাটক করছে সরকার: মির্জা ফখরুল

গত ১২ অক্টোবর অনুষ্ঠিত গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন অনিয়মের কারণে উপনির্বাচনের মাঝপথে এসে ভোট গ্রহণ স্থগিত করার ঘোষণা দেন সিইসি। ঘটনার তদন্তে ইসি একটি কমিটি গঠন করে। ওই কমিটি দুই দফা তদন্ত করে ইতোমধ্যে প্রতিবেদন জমা দিয়েছে।

চলতি সপ্তাহে এই বিষয়ে ইসির সিদ্ধান্ত জানানো হবে বলে কমিশনার আনিছুর রহমান গণমাধ্যমকে জানিয়েছেন। এ ছাড়া আগের তফসিল বাতিল করে ওই আসনের উপনির্বাচনে নতুন করে তফসিল দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

ইসি ইতোমধ্যে গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন পরবর্তী ৯০ দিনের অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে। সেই হিসাবে আগামী ২০ জানুয়ারির মধ্যে এ আসনের উপনির্বাচন শেষ করতে হবে ইসিকে। এ নির্বাচন অনুষ্ঠানে ইসির হাতে আর ৫৮ দিন সময় রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102