ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘নেইমারের গোড়ালি মচকে গেছে’

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২
  • ৪৫ বার পঠিত

সার্ভিয়ার বিপক্ষে দুর্দান্ত এক জয়ে কাতার বিশ্বকাপ শুরু করেছে ব্রাজিল। মিশন হেক্সার যাত্রা ভালো হওয়ায় আনন্দিত দলটির সমর্থকরা।

কিন্তু এর মধ্যে তাদের চিন্তা বাড়াচ্ছে নেইমার জুনিয়রের ইনজুরি।
দলের সবচেয়ে বড় এই তারকা মাঠ ছেড়েছেন চোটের অস্বস্তিতে নিয়ে। বিশ্বকাপে এখন অবধি সবচেয়ে বেশি ফাউলের শিকার হয়েছেন তিনি। পরে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, গোড়ালিতে চোট পেয়েছেন নেইমার। এর একটি অংশ বেশ ফুলে থাকতেও দেখা যায়।

আসলে কী হয়েছে তার? ম্যাচের পরই এ নিয়ে আপডেট দিয়েছেন ব্রাজিলের দলের ডাক্তার রদ্রিগো লাসমার। রেডিও ইতালানিয়াতে তিনি পরামর্শ দিয়েছেন ধৈর্য ধরার। নেইমারের বিশ্বকাপ শেষ কি না এ নিয়েও স্পষ্ট করে বলেননি কিছু।

রদ্রিগো বলেছেন, ‘নেইমার তার ডান গোড়ালি মচকে ফেলেছে আর এটা এখনই কিছুটা ফুলে আছে। এখন গুরুত্বপূর্ণ হচ্ছে ও কীভাবে প্রতিক্রিয়া দেখায়। আমরা ইতোমধ্যেই চিকিৎসা শুরু করেছি। আমাদের শান্ত থাকতে ও ধৈর্য ধরতে হবে। এখনই বলা যাচ্ছে না তার বিশ্বকাপ শেষ কি না। আপনাদের শান্ত থাকতে হবে আর দেখতে হবে কীভাবে মূল্যায়ন হয়। ’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102