ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ব্রাজিলের খেলা দেখতে কাতারে তামিম

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২
  • ৪৬ বার পঠিত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের প্রিয় দল ব্রাজিল। প্রিয় দলের খেলা দেখতে কাতার গেলেন দেশ সেরা এই ওপেনার।

বৃহস্পতিবার কাতারের লুসাইল স্টেডিয়ামের গ্যালারিতে বসেই নেইমারদের খেলা উপভোগ করেন ক্রিকেটার তামিম ইকবাল। এদিন তার প্রিয় দল ব্রাজিল ২-০ গোলে সার্বিয়াকে হারিয়ে কাতার বিশ্বকাপ মিশন শুরু করে।

শুধু তামিম ইকবালই নন, ফুটবল বিশ্বকাপ দেখতে বাংলাদেশের সাবেক ও বর্তমান অনেক ক্রিকেটার ছুটে গেছেন কাতারে।

বাংলাদেশ ক্রিকেট দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান বিশ্বকাপ দেখতে কাতার গেছেন। তামিম ব্রাজিলের সমর্থক হলেও তার বন্ধু সাকিব সম্থন করেন লিওনেল মেসির আর্জেন্টিনার।

বর্তমানে আবুধাবি টি-১০ লিগে খেলছেন সাকিব। আর্জেন্টিনার খেলা দেখতে তিনি আমিরাত থেকে যাবেন। আগামী শনিবার রাতে মেসিরা নামবেন মেক্সিকোর বিপক্ষে। সেই ম্যাচেই গ্যালারিতে হাজির হবেন সাকিব।

এছাড়াও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন ও ক্রিকেটার সানোয়ার হোসেনের বিশ্বকাপ দেখতে কাতার যাওয়ার কথা রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102