ads
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মেহেরপুর কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে বন্দির মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২
  • ৩৩ বার পঠিত

হঠাৎ অসুস্থ হয়ে মো. মুনসুর আলী (৫১) নামে মেহেরপুর কারাগারের এক বন্দির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মেহেরপুর কারাগার থেকে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

পরে রাত সাড়ে ৮টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মেহেরপুর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মকলেছুর রহমান জানান, শ্বাসকষ্ট ও ঠাণ্ডা জনিত সমস্যা থাকায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসা দেওয়ার পর কিছুটা সুস্থও হয়ে উঠেছিলেন তিনি। কিন্তু রাতে হঠাৎ তার শ্বাসকষ্ট শুরু হয়, এরপর মারা যান তিনি। ধারণা করা হচ্ছে, রাতে তার হার্ট অ্যাটাক হয়।

মেহেরপুর কারাগারের জেলার মো. মখলেছুর রহমান জানান, গত ২২ নভেম্বর মেহেরপুর আদালতের একটি মামলায় তাকে নরসিংদী কারাগার থেকে মেহেরপুর কারাগারে আনা হয়েছিল। তিনি নরসিংদী জেলার রায়পুর উপজেলা শহরের সনু মিয়ার ছেলে।

মেহেরপুর আদালতে তার নামে প্রতারণার অভিযোগে ৪২০ ধারায় একটি মামলা রয়েছে। আগামী রোববার সেই মামলার শুনানির তারিখ নির্ধারিত ছিল।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102