ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আজ মাঠে নামলেই ম্যারাডোনার যে রেকর্ড ছুঁয়ে ফেলবেন মেসি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ নভেম্বর, ২০২২
  • ৫৫ বার পঠিত

কাতার বিশ্বকাপে শুরুতেই বড় হোঁচট খায় এবারের আসরের অন্যতম ফেবারিট আর্জেন্টিনা। সৌদি আরবের সঙ্গে ২-১ গোলের ব্যবধানে হারে তারা। দ্বিতীয় ম্যাচে আজ রাতে মেক্সিকোর মুখোমুখি হবে লিওনেল মেসির দল।

লুসাইলে বাংলাদেশ সময় রাত ১টায় মেক্সিকোর মুখোমুখি হবে আর্জেন্টিনা। মেসির আজ দিবাগত রাতে মাঠে নামবেন এটা শতভাগ নিশ্চিত। কারণ, গতকাল সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বিষয়টি নিশ্চিত করেন।

ফলে আজ রাতে মাঠে নামলেই ম্যারাডোনার একটি রেকর্ড ছুঁয়ে ফেলবেন মেসি।
রেকর্ড কী? সৌদি আরবের বিপক্ষে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে নিজের ২০তম ম্যাচটি খেলেন মেসি। আর আজ মেক্সিকোর বিপক্ষে মেসি মাঠে নামলে বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে ২১টি ম্যাচ খেলার রেকর্ড গড়বেন তিনি। এই রেকর্ড এতদিন শুধু ম্যারাডোনার দখলে ছিল।

বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ ২১ ম্যাচ খেলার রেকর্ড ছিল ডিয়েগো ম্যারাডোনার। ’৮৬ বিশ্বকাপ কিংবদন্তি ১৯৮২ থেকে ১৯৯৪ বিশ্বকাপ পর্যন্ত এই ম্যাচগুলো খেলেছিলেন তিনি।

এর আগে সৌদি আরবের বিপক্ষে আরেকটি রেকর্ড করেন মেসি। ইতিহাসের চতুর্থ খেলোয়াড় হিসেবে সর্বোচ্চ পাঁচটি বিশ্বকাপে খেলা খেলোয়াড়দের তালিকায় নাম লেখান তিনি। পরে পর্তুগালের হয়ে মাঠে নেমে ক্রিস্টিয়ানো রোনালদোও এ রেকর্ড করেছেন। তবে বিশ্বকাপে মেসির চেয়ে কম তথা ১৮ ম্যাচ খেলেছেন পর্তুগিজ তারকা রোনালদো।

এ ক্ষেত্রে জার্মানির লোথার ম্যাথাউসের রেকর্ডটি সর্বোচ্চ। তিনি বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ২৫ ম্যাচ খেলেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102