ads
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এক ঘণ্টা আগেই কুমিল্লায় বিএনপির গণসমাবেশ শুরু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ নভেম্বর, ২০২২
  • ৪১ বার পঠিত

নির্ধারিত সময়ের এক ঘণ্টা আগেই কুমিল্লায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ শুরু হয়েছে। শনিবার দুপুর ১২টায় সমাবেশ শুরুর কথা থাকলেও বেলা ১১টায় পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে গণসমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এরপর বিভিন্ন জেলা, মহানগর ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

এদিকে দীর্ঘ প্রতীক্ষার পর কুমিল্লায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। নির্ধারিত সময়ের তিন ঘণ্টা আগেই টাউনহল মাঠ জনসমুদ্রে পরিণত হয়েছে। নেতাকর্মীদের স্লোগানে মুখরিত সমাবেশস্থল। মাঠে জায়গা না পেয়ে সড়কেও অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা।

সমাবেশস্থল ছাড়াও পূবালী চত্বর সড়ক, জাতলা সড়ক, চমচম ব্রিজ সড়ক, রানীবাজার সড়ক, চকবাজার সড়ক, ভিক্টোরিয়া ঈদগাহ মাঠ বিএনপি নেতাকর্মীদের স্লোগানে মুখর হয়ে উঠেছে।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সন্ধ্যায় তিনি কুমিল্লায় এসে পৌঁছান।

এদিকে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বৃহস্পতিবার থেকেই ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়াসহ কুমিল্লার দূরের উপজেলাগুলো থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে কুমিল্লায় এসে অবস্থান নেন। স্লোগান আর বিপ্লবী গানে মুখরিত ছিল টাউনহল মাঠ।

বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোশতাক মিয়া বলেন, ‘কুমিল্লায় হবে সর্ববৃহৎ সমাবেশ। যা কুমিল্লার মাটিতে এর আগে কেউ দেখেনি। এ সমাবেশ হবে দেশের সর্ববৃহৎ সমাবেশ। যার প্রমাণ আপনার শুক্রবার দুপুর থেকেই দেখেছেন।

তবে কুমিল্লা বিএনপির বিভাগীয় গণসমাবেশে দেখা যায় ভিন্ন চিত্র। গণসমাবেশ ঘিরে নেই পরিবহণ ধর্মঘট। রাজনৈতিক উত্তেজনাও নেই তেমন। অন্যান্য বিভাগীয় সমাবেশের মতো পথে পথে বাধা দেওয়ার তেমন কোনো খবর পাওয়া যায়নি। তাই কুমিল্লার সমাবেশে বিএনপি নেতাকর্মীদের স্রোত শুরু হয়েছে। #যুগান্তর

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102