ads
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পাচারকৃত অর্থ ফিরিয়ে আনার বিকল্প নেই: চরমোনাই পীর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২
  • ৪০ বার পঠিত

ক্ষমতাভোগী সিন্ডিকেট দেশের অর্থ নানা উপায়ে বিদেশে পাচার করছে বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করীম।

তিনি বলেছেন, রিজার্ভ ইস্যুতে দেশ আজ আর্থিকভাবে পঙ্গু। সাম্প্রতিক প্রতিবেদনে বিগত ১৬ বছরে বিদেশে যে পরিমাণ অর্থপাচারের কথা বলা হচ্ছে, তা সর্বশেষ দুই অর্থবছরের মোট বাজেটের প্রায় সমপরিমাণ। অর্থ পাচার রোধ ও পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনতে সরকার ব্যর্থ হয়েছে।

রোববার ঐতিহাসিক চরমোনাই বার্ষিক অগ্রহায়ণের মাহফিলের ৩য় দিন সকালে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত ছাত্র গণজমায়েতে চরমোনাই পীর এসব কথা বলেন।

নির্বাচন নিয়ে তিনি বলেন, গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি না হলে নির্বাচনে অংশগ্রহণ করবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ। বিরোধী দলগুলোর সমন্বয়ে সুষ্ঠু নির্বাচনের দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার কথা জানান তিনি।

ছাত্র গণজমায়েতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি নূরুল করীম আকরাম বলেন, প্রত্যেক শিক্ষার্থী তার নিজ ধর্মীয় শিক্ষা গ্রহণের অধিকার সংবিধান স্বীকৃত। তাই শিক্ষার সর্বস্তরে ধর্মীয় শিক্ষা নিশ্চিত করা সরকারের কর্তব্য।

এ সময় তিনি নতুন শিক্ষা কারিকুলামে শিখনকালীন মূল্যায়নের পাশাপাশি সব পাবলিক পরীক্ষায় সামষ্টিক মূল্যায়নে ধর্ম শিক্ষাকে বাধ্যতামূলক করতে দাবি জানান।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল শেখ মুহাম্মাদ আল-আমিনের সঞ্চালনায় ছাত্র গণজমায়েতে বক্তব্য রাখেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, নায়েবে আমীর আল্লামা আব্দুল হক আজাদ, মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমাদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাবেক সভাপতি ও জাতীয় শিক্ষক ফোরাম সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমান, শেখ ফজলুল করীম মারুফ, নূরুল ইসলাম আল আমিন প্রমুখ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102