ads
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এখন সময় ডাইরেক্ট এ্যাকশনের: গয়েশ্বর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২
  • ৪০ বার পঠিত

‘যেদিন সরকার পতন হবে তার পরের দিন দেশে আওয়ামী লীগ থাকবে না। প্রোগ্রামের দিন শেষ। এখন সময় ডাইরেক্ট এ্যাকশনের।’

nagad-300-250
বুধবার বিকালে খুলনার ডুমুরিয়ায় গুটুদিয়া ফুটবল মাঠে এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, দুর্যোগের সময় সুন্দরবন এ অঞ্চলের মানুষকে রক্ষা করে। বর্তমান সরকার সুন্দরবন ধ্বংস করার জন্য রামপাল বিদ্যুৎ কেন্দ্র করেছে। যার অনুমতি ভারতে সরকার দেয়নি। দেশকে ধ্বংস করার জন্য এবং পরিবেশ বিপর্যয়ের জন্য রামপাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে। পুলিশকে বলা হয় চোর ধরতে। সেখানে পুলিশ নিজেই রাতে ভোট চুরি করে। পুলিশ কোনো সরকার রক্ষা করতে পারে না।

তিনি আরও বলেন, ৭১ সালে এদেশের জনগণ যুদ্ধ করে স্বাধীনতা এনেছিল। দেশে আরেকটি যুদ্ধ দরকার। সেটা হল রাষ্ট্র মেরামতের যুদ্ধ। বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না। আওয়ামী লীগে সবাই প্রবাসী মুক্তিযোদ্ধা। ৭১ সালে যাদের বাবা-মায়ের বিয়ে হয়নি। তাদের সন্তানরাও এখন মুক্তিযোদ্ধা।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে প্রাণহানি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঝিনাইদহে তৃতীয় লিঙ্গের (হিজরা) কাছে আওয়ামী লীগের প্রার্থী পরাজিত হয়েছে। জনগণ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে।

ড. মুরাদ সর্ম্পকে তিনি বলেন, নারী নির্যাতনকারীকে অতিদ্রুত জেলে রাখা দরকার।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, হাসিনার পতন ছাড়া এদেশের মানুষ মুক্তি পাবে না। তাকে ক্ষমতা থেকে নামিয়ে জেলে পাঠিয়ে দিতে হবে। বর্তমান সরকারের আমলে ১০ লাখ কোটি টাকা এদেশ থেকে পাচার হয়ে গেছে। এই টাকা জনগণের টাকা। এই দেশে প্রথম বাজেট ছিল ৭৫০ কোটি টাকা। স্বাধীনতার ৫০ বছর পর জনগণের ১০ লাখ কোটি আজ বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই টাকা ফেরত আনতে হবে।

জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মশিউর রহমান, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, সহ-সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) জয়ন্ত কুমার কুণ্ডু, সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম প্রমুখ। প্রধান বক্তা ছিলেন নগর বিএনপি আহবায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা।

অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলার যুগ্ম আহবায়ক আবু হোসেন বাবু ও সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী। বক্তৃতা করেন নগরের যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম জহির, সদস্য সচিব শফিকুল আলম তুহিনসহ বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

#যুগান্তর

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102