ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দুই ম্যাচ ধরে ‘বেকার’ ব্রাজিলের গোলরক্ষক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২
  • ৪৯ বার পঠিত

বিশ্বকাপে সব দল থেকে সেরা দল ব্রাজিলের; এই কথাটি বলেছেন অনেক ফুটবল বিশ্লেষকই। সেলেসাওরা তার প্রমাণ মাঠেই দিচ্ছেন।

সার্বিয়ার বিপক্ষে ২-০ গোলের দারুণ জয়ে আসর শুরু তাদের। দ্বিতীয় ম্যাচে হারিয়েছে সুইজারল্যান্ডকেও; নিশ্চিত করেছে শেষ ষোলো।
দুইটি ম্যাচেই ব্রাজিলের আক্রমণ ছিল অনবদ্য। একের পর এক আক্রমণে প্রতিপক্ষের রক্ষণ ব্যস্ত হয়ে উঠেছিল। প্রতিপক্ষ দল অবশ্য ব্রাজিল ভেবেই রক্ষণাত্মক খেলার কৌশলে চলেছে। তবে গোল ঠেকাতে পারেনি। দুই ম্যাচেই গোল পেয়েছে ব্রাজিল। জিতে নিয়েছে ম্যাচগুলো।

শুধুই কি আক্রমণে ব্রাজিল এগিয়ে! না, রক্ষণের দিক থেকেও তারা দুর্দান্ত। যদিও মাঠে নামার আগে বলা হচ্ছিল, বিশ্বের সেরা আক্রমণ নিয়ে কাতারে আসা ব্রাজিল রক্ষণ নিয়ে থাকতে হবে দুশ্চিন্তায়। কিন্তু যেখানে সেরাদের তালিকায় থাকা সিলভা-মার্কিনিয়োসরা আছেন সেখানে আক্রমণ করতে হলে থাকতে হয় তেমন যোগ্যতা। অপরদিকে আলেক্স সান্দ্রো-এদার মিলিতাও কি দুর্দান্ত খেলেছেন। প্রথম ম্যাচে থাকা দানিলোর অভাব দ্বিতীয় ম্যাচে বুঝতে দেননি রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার।

রক্ষণভাগের এমন দারুণ পারফরম্যান্সে একটি গোলও ঠেকাতে হয়নি বিশ্বের সেরা গোলরক্ষকদের একজন আলিসন বেকারকে! দুই ম্যাচে নেওয়া সার্বিয়া ও সুইজারল্যান্ডের ১১টি শট হয়তো লক্ষ্যে যায়নি অথবা ডিফেন্ডাররা ঠেকিয়ে দিয়েছেন। অর্থাৎ, গোলরক্ষক আলিসন বেকারই সময় কাটিয়েছেন কেবল। আর এই বেকার থাকতে থাকতেই নিশ্চিত করেছেন পরবর্তী পর্ব।

গ্রুপপর্বে অবশ্য আরেকটি ম্যাচ বাকি আছে ব্রাজিলের। ক্যামেরুনের বিপক্ষে সেই ম্যাচে কি তাহলে সেভ দেওয়ার মতো বল পাবেন আলিসন? খেলা মাঠে গড়ালেই তা জানা যাবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102