ads
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

না.গঞ্জ বিএনপির ৯৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৪

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২
  • ২৭ বার পঠিত

নারায়ণগঞ্জ সদর থানায় বিএনপির ৯৪ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়ের করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ নভেম্বর) থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী ফেরদৌস বাদী হয়ে ১৪ নাম উল্লেখ ও ৭০-৮০ জনকে অজ্ঞাত আসামি করে মামলাটি দায়ের করে।

মামলায় উল্লেখ করা হয়, শহরের মিশনপাড়ায় হোসিয়ারি সমিতির পশ্চিম পাশের রাস্তায় নাশকতার উদ্দেশে বিএনপি নেতাকর্মীরা গোপন বৈঠক করছে- এমন সংবাদে পুলিশ সেখানে যায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ককটেল ছুড়তে থাকেন বিএনপি নেতাকর্মীরা। আত্মরক্ষার্থে পুলিশ আট রাউন্ড গুলি ছোড়ে।

এসময় বিএনপি নেতা আহমেদুল হাসান, হাসান আহেম্মদ ইকবাল, খোকন সাহা, সাখাওয়াত হোসেন জ্যাকিকে গ্রেফতার করা হয়। ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের অংশ, চারটি লোহার রড ও আটটি কাঠের তক্তা উদ্ধার করে পুলিশ।

মামলার বাকি আসামিরা হলেন- কালা ফারুক, মহানগর যুবদলের সদস্য সচিব মনিরুল ইসলাম সজল, মহানগর যুবদল নেতা রাফিউদ্দিন রিয়াদ, বিএনপি নেতা ফারুক আহম্মেদ, আনোয়ার মাতব্বর, আব্দুর হামিদ ভাষানী, যুবদল নেতা জুলহাস, আনোয়ার, নূরে হামিদ হৃদয়, পিচ্চি মাসুমসহ অজ্ঞাত ৭০-৮০ জন।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102