ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিশ্বকাপের শেষ ষোলোয় উঠল ৪ দল, যার সঙ্গে যে দল খেলবে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ নভেম্বর, ২০২২
  • ৫১ বার পঠিত

মঙ্গলবার রাতে ওয়েলসকে হারিয়ে গ্রুপ ‘বি’ থেকে বিশ্বকাপের শেষ ষোলোতে পৌঁছে গেছে ইংল্যান্ড। অন্যদিকে ইরানকে হারিয়ে একই গ্রুপ থেকে পরের রাউন্ডে গেছে যুক্তরাষ্ট্র। গ্রুপ ‘এ’ থেকে উঠেছে নেদারল্যান্ডস ও সেনেগাল।

শেষ ষোলোয় কোন দলের বিরুদ্ধে কোন দল খেলবে?

বিশ্বকাপের সূচি অনুযায়ী, পরবর্তী রাউন্ডে গ্রুপ ‘এ’ ও ‘বি’কে নিজেদের মধ্যে খেলতে হবে। অর্থাৎ গ্রুপ ‘এ’র শীর্ষে থাকা দলের বিপক্ষে খেলতে গ্রুপ ‘বি’র দ্বিতীয় স্থানে থাকা দলকে। আবার গ্রুপ ‘বি’র শীর্ষে থাকা দলের বিপক্ষে মাঠে নামবে গ্রুপ ‘এ’র দ্বিতীয় স্থানে থাকা দল।

সেই হিসাবে প্রি-কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে খেলবে সেনেগাল। অন্যদিকে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে যুক্তরাষ্ট্র।

আগামী শনিবার প্রি-কোয়ার্টার ফাইনালের খেলা শুরু হবে। প্রথম ম্যাচেই খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলতে নামবে যুক্তরাষ্ট্র। বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে খেলা।

অন্যদিকে পরের দিন, অর্থাৎ রবিবার, আল বায়েত স্টেডিয়ামে মুখোমুখি হবে ইংল্যান্ড ও সেনেগাল। রাত ১টায় শুরু হবে সেই খেলা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102