ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নেইমারকে ঘিরে শঙ্কা আরও বাড়ল, চোটের আপডেট

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ নভেম্বর, ২০২২
  • ৪৯ বার পঠিত

ব্রাজিলের স্ট্রাইকার নেইমারকে দুর্ভাগাই বলা চলে। বিশ্বকাপের মতো বড় আসরে দর্শকদের চাহিদা মেটাতে পারেন না। পারফরম্যান্স দিয়ে নয়; চোটের কারণে।

গতবারের বিশ্বকাপের ন্যায় এবারও চোটে জর্জর নেইমার। সার্বিয়ার বিপক্ষে ম্যাচে গোড়ালিতে আঘাত পেয়েছেন দ্য ফেনোমেনন।

কদিন কেটে গেলেও সুস্থ হয়ে উঠতে পারেননি তিনি। তাকে নিয়ে শঙ্কা আরও বেড়েছে। কবে খেলতে পারবেন সেটিও ঠিক বলা যাচ্ছে না।

সার্বিয়ার বিপক্ষে গ্রুপের প্রথম ম্যাচে খেলার সময়ই চোট পেয়েছিলেন নেইমার। ওই ম্যাচে ৯ বার ফাউলের শিকার হন তিনি।
খেলার ৮০ মিনিটের মাথায় তাকে তুলে নেওয়া হয়।

কোচ তিতে আশাবাদী ছিলেন নেইমার সুস্থ হয়ে পরের ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবেন। সেটিও সম্ভব হয়নি। পরে আশা ছিল গ্রুপপর্বের শেষ ম্যাচে তাকে মাঠে দেখা যাবে।

এখন জানা গেল ২ ডিসেম্বর গ্রুপের শেষ ম্যাচে ক্যামেরুনের বিপক্ষেও খেলতে পারবেন না নেইমার।

শুধু তাই নয়, নেইমারের জন্য আরও দুঃসংবাদ রয়েছে। তার স্বাস্থ্য নিয়ে রদ্রিগো জানিয়েছেন, নেইমারের জ্বর হয়েছে। এখন যদিও সব কিছু ঠিক আছে। সুস্থ হয়ে ওঠার পথে রয়েছে সে।

নেইমারের জ্বরের কথা আগেই জানিয়েছিলেন তার সতীর্থ ভিনিসিয়াস জুনিয়র। তিনি বলেছিলেন, ‘নেইমারের জ্বর হয়েছে। ও হোটেলেই আছে। আমরা প্রার্থনা করছি যাতে ও দ্রুত সুস্থ হয়ে ওঠে।’

জানা গেছে, জ্বরের পাশাপাশি মাথা যন্ত্রণাও রয়েছে ব্রাজিল ফরোয়ার্ডের। চিকিৎসককে সে কথা জানিয়েছেন তিনি। নেইমার কবে সুস্থ হতে পারবেন সে ব্যাপারে এখনো পর্যন্ত কিছু বলতে পারেননি চিকিৎসকরা।

সার্বিয়ার বিপক্ষে ম্যাচে চোট পেয়ে গোড়ালি ফুলে যায় নেইমারের। চোট সেরে দ্রুত মাঠে ফেরার বিষয়ে প্রত্যয়ী তিনি। প্রায় সারা দিন দলের ফিজিওর সঙ্গে কাটাচ্ছেন নেইমার। তবে কবে নাগাদ খেলায় ফিরবেন সেটি কেউ বলতে পারছেন না।

শুধু তাই নয়, নেইমারের পাশাপাশি চোট রয়েছে রাইট ব্যাক ড্যানিলোরও। তিনি চোট পেয়েছেন সার্বিয়া ম্যাচে। চোট পেয়েছেন অ্যালেক্স স্যান্দ্রো। সুইজ়ারল্যান্ডের বিপক্ষে খেলার সময় চোট পান তিনি। তাদের কেউ ক্যামেরুনের বিপক্ষে খেলতে পারবেন না। এ বিষয়ে রদ্রিগো বলেন, ক্যামেরুনের বিপক্ষে নেইমার, ড্যানিলো এবং স্যান্দ্রোর মধ্যে কাউকেই পাওয়া যাবে না।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102