ads
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শেখ হাসিনার সময়েই শিক্ষা ব্যবস্থার উন্নয়ন হয়: শ ম রেজাউল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২
  • ৫০ বার পঠিত

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, একমাত্র শেখ হাসিনার সরকারের সময়েই দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ঘটে। আজ দেশের শিক্ষার মান উন্নয়নে তিনি সার্বিক চেষ্টা চালাচ্ছেন।

শুক্রবার (২ ডিসেম্বর) বিকেলে জেলার নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী মহাবিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়েছিলেন দেশে সুশিক্ষা বিস্তার করতে। এজন্য দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে প্রধানমন্ত্রী সর্বাত্মক চেষ্টা করছেন।

কলেজ হলরুমে কলেজের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের সভাপতি এসএম রোকনুজ্জামানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাক্তার সঞ্জীব দাশ, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান রঞ্জু, নাজিরপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. নজরুল ইসলাম, মাটিভাঙ্গা কলেজের সাবেক অধ্যক্ষ সন্তোষ কুমার মিস্ত্রী ও উত্তম কুমার মঠের প্রতিষ্ঠা কুমার আচার্য।

এর আগে, মন্ত্রী প্রায় এক কোটি ৩৪ লাখ টাকা ব্যয়ে শ্রীরামকাঠী ইউনিয়নের জয়পুর হতে ভীমকাঠীসহ প্রায় সাড়ে ১১ কি.মি দৈর্ঘ্যের ৬টি খাল পুনঃ খনন কাজের উদ্বোধন করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102