ads
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

না.গঞ্জ সদরে বিএনপির ৪ নেতাকর্মী গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২
  • ২৮ বার পঠিত

নারায়ণগঞ্জ সদর থানায় পুলিশের দায়েরকৃত বিস্ফোরক মামলায় বিএনপির ৪ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) রাত থেকে শুক্রবার (২ ডিসেম্বর) সকাল পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেপ্তাররা হলেন-বিএনপি কর্মী আলী আযম, জুয়েল, হিমু ও সামসুল।

বিষয়টি নিশ্চিত করে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান জানান, শহরে নাশকতার মামলায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আজহারুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। মামলায় ২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪০ জনকে আসামি করা হয়েছে।

এর আগে নারায়ণগঞ্জ সদর থানায় বিএনপির ৯৪ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ নভেম্বর) থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী ফেরদৌস বাদী হয়ে ১৪ নাম উল্লেখ ও ৭০-৮০ জনকে অজ্ঞাত আসামি করে মামলাটি করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102