ads
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজশাহীতে বিএনপির গণসমাবেশ আজ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
  • ৪৬ বার পঠিত

রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশ আজ। নিত্যপণ্যের মূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ ও দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তিসহ বিভিন্ন দাবিতে গত ৮ অক্টোবর থেকে প্রতি শনিবার দেশজুড়ে বিভাগীয় গণসমাবেশ করছে বিএনপি। এ পর্যন্ত ৮টি সমাবেশ সম্পন্ন হয়েছে। নবম সমাবেশটি আজ শনিবার অনুষ্ঠিত হচ্ছে রাজশাহীত।

শনিবার সকাল থেকেই রাজশাহী নগরীর ফায়ার সার্ভিস মোড় সংলগ্ন হাজী মোহম্মদ মোহসিন স্কুলে মাঠে (মাদ্রাসা মাঠে) আসতে শুরু করেছেন বিএনপির নেতাকর্মীরা। ভোর ৬টা থেকেই মাঠে আসতে শুরু করেছেন তারা। খণ্ড খণ্ড মিছিল ও স্লোগান দিতে দিতে মাঠে জড়ো হচ্ছেন তারা। এর আগের তিনদিন ধরে তারা পাশের ঈদগাহা মাঠে আবস্থান করছিলেন। আজ সকালে সমাবেশ স্থল উন্মুক্ত করা হলে তারা এখানে আসতে শুরু করেন। সকাল ৯ টার দিকে পুরো মাঠটি নেতাকর্মীদের উপস্থিতিতে প্রায় ভরে যায়।

গণসমাবেশকে কেন্দ্র করে গত বুধবার থেকেই বিএনপি নেতাকর্মীরা রাজশাহীতে আসতে শুরু করেন। গতকাল রাতে হাজার হাজার নেতাকর্মীরা উপস্থিত হন রাজশাহী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে।

আজ বেলা ১১টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হবে মূল অনুষ্ঠানিকতা। রাজশাহী বিভাগীয় গণসমাবেশে রাজশাহী মহানগর বিএনপিার আহ্বায়ক অ্যাড. এরশাদ আলী ঈশার সভাপতিত্বে প্রথান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু এছাড়ও জাতীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত থাকার কথা রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102