ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রোনালদোর আরও এক রেকর্ড নিজের করে নিলেন মেসি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
  • ৪৮ বার পঠিত

বিশ্বকাপের মঞ্চেও চলছে ক্রিশ্চিয়ানো রোনালদো ও সঙ্গে লিওনেল মেসির রেকর্ডের লড়াই। ঘানার বিপক্ষে পর্তুগালের প্রথম বিশ্বকাপ ম্যাচেই ম্যাচসেরা হয়েছেন রোনালদো, জানান দিয়েছেন ‘আমি এখনো ফুরিয়ে যাইনি’। সেই ম্যাচসেরার পুরস্কারটা রোনালদোর ঝুলিতে গিয়েছিল এই নিয়ে সপ্তম বারের মতো। গড়ে ফেলেছিলেন বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচে সেরা খেলোয়াড় হওয়ার রেকর্ড।

মেসি সেই রেকর্ডটাই ভেঙে দিয়েছেন। কাতারের আহমাদ বিন আলী স্টেডিয়ামে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে আর্জেন্টাইন মহাতারকা প্রথমার্ধে করেছেন দারুণ এক গোল। এছাড়াও পুরো ম্যাচেই আলো ছড়িয়েছেন। তাতেই তিনি বনে গেছেন ম্যাচের সেরা খেলোয়াড়। গড়ে ফেলেছেন রেকর্ডটাও। রোনালদোর সাত ম্যান অফ দ্য ম্যাচ ছাপিয়ে মেসি পৌঁছে গেছেন বিশ্বকাপে ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার দিক থেকে অনন্য অবস্থানে, বর্তমানে তার ম্যাচসেরার পুরস্কার আছে ৮টি।

৬ বার ম্যান অফ দ্য ম্যাচ হয়ে এই তালিকার তিনে অবস্থান করছেন আরিয়েন রবেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102