ads
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কুমিল্লায় পাভেল হত্যায় ৪ কিশোর গ্যাং সদস্য গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
  • ২৭ বার পঠিত

কুমিল্লার চৌদ্দগ্রামে ব্যাডমিন্টন খেলা কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে কলেজছাত্র মো. পাভেল (১৮) হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত চার কিশোর গ্যাং সদস্যকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতে চৌদ্দগ্রাম উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

রোববার দুপুর ১২টায় কুমিল্লা জেলা পুলিশের কনফারেন্স রুমে মিট দ্য প্রেসে ওই চার গ্যাং সদস্যকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার আব্দুল মান্নান।

তিনি বলেন, ঘাতক রাকিব আর নিহত পাভেল বন্ধু। ঘটনার এক মাস আগে ফেনীর মহিপাল কলেজে আধিপত্য বিস্তার নিয়ে রাকিবকে মারধর করে পাভেল। গত বৃহস্পতিবার রাতে পাভেল নানার বাড়িতে এসে ব্যাডমিন্টন খেলতে গেলে রাকিবসহ সঙ্গীয় কিশোর গ্যাং সদস্যরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় গ্রেফতারকৃতরা হলেন— ফেনী সদর থানার গজারিয়া কান্দি এলাকার ফারুক আহাম্মদের ছেলে আবু হুরাইয়া অনিক (২০), চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের কুলাসার এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে সালমান হোসেন (২১), একই এলাকার রবিউল হক ওরফে জানু মিয়ার ছেলে নাঈমুল হক রাকিব (২২) এবং উপজেলার আলকরা ইউনিয়নের ধোপাখিলা এলাকার শামসুল হকের ছেলে নাজিমুল হক জয় (২০)।

উল্লখ্য, গত বৃহস্পতিবার রাতে চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের ধোপাখিলা গ্রামে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে পাঁচজন গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পাভেলকে মৃত ঘোষণা করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102