ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বরিশালের নদ-নদীতে ৩০ লাখ ঘনমিটার ড্রেজিং হবে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ৩১ বার পঠিত

ঢাকা-বরিশাল নৌরুটে নাব্য বহাল রাখতে বরিশাল বিভাগের বিভিন্ন নদীতে ৩০ লাখ ঘনমিটার ড্রেজিং করার উদ্যোগ নিয়েছে বিআইডব্লিউটিএ। আগামী ফেব্রুয়ারির মধ্যে এই ড্রেজিং কাজ শেষ হবে। এ কাজে ১২ থেকে ১৫ কোটি টাকা ব্যয় নির্ধারণ করা আছে। ২০টি নদীর ৪৭টি পয়েন্টে ড্রেজিং করা হবে।

রোববার দুপুরে বরিশাল নদী বন্দর সম্মেলন কক্ষে নৌযান মালিক-শ্রমিকদের নিয়ে ড্রেজিং কার্যক্রম বিষয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি বিআইডব্লিউটিএ নৌ-সংরক্ষণ ও পরিচালনা বিভাগের অতিরিক্ত পরিচালক আবদুল মতিন সরকার এ তথ্য জানান।

প্রথমে ঢাকা-পটুয়াখালী রুটে ৩টি, ইলিশা মজুচৌধুরীর হাট রুটে ৪টি, তুষখালী রুটে ১টি, লালমোহন নাজিরপুর রুটে ১টি, ভোলা খেয়াঘাটে ১টি, বরিশাল বন্দরে ১টি, পাতারহাটে ১টিসহ মোট ১২টি পয়েন্টে ড্রেজিং হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন- বিআইডব্লিউটিএর তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ড্রেজিং) মিজানুর রহমান, বিআইডব্লিউটিএর পরিচালক কাজী ওয়াহিদুজ্জামান, বরিশাল নদী বন্দর উপপরিচালক আবদুর রাজ্জাক, বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন যুগ্ম সম্পাদক মো. আবু সাঈদ, বরিশাল বিভাগীয় লঞ্চ লেবার অ্যাসোসিয়েশনের সভাপতি মাস্টার আবুল হাসেম, সুন্দরবন-১৬ এর মাস্টার মজিবর রহমানসহ বিভিন্ন লঞ্চের মাস্টাররা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102