ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শেষ আটের স্বপ্ন নিয়ে সুইজারল্যান্ডের মুখোমুখি হচ্ছে পর্তুগাল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২
  • ৪৫ বার পঠিত

কাতার বিশ্বকাপই হতে পারে পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর শেষ বিশ্বকাপ। এই বিশ্বকাপ স্মরণীয় করে রাখতে সব কিছু করতে রাজি সিআর সেভেন। এরই মধ্যে দলকে তুলেছেন শেষ ষোলোতে। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে আজ তাদের প্রতিপক্ষ সুইজারল্যান্ড।
অন্যদিকে নিজেদের রাঙিয়ে তুলতে প্রস্তুত সুইসরাও। তারাও নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়ে প্রি-কোয়ার্টারে উঠে এসেছে। এবার লক্ষ্য কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা। সেই লক্ষ্যেই নামবেন বলে জানিয়ে রাখলেন জারদান শাকিরিদের কোচও।

এমন মহারণের আগে দুই দলের অতীত পারফরম্যান্স একবার দেখে নেয়া যাক। এ নিয়ে পর্তুগাল-সুইজারল্যান্ড ফুটবলীয় লড়াইয়ে মোট ২৫ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ১১ বার জয় পেয়েছে সুইজারল্যান্ড। ৯ বার জয় পেয়েছে পর্তুগিজরা।

বাকি ৫ ম্যাচে রেজাল্ট নিজেদের দিকে টানতে পারেনি কোবো দলই। দুই দল শেষবার মুখোমুখি হয়েছে গত জুনে। উয়েফা নেশন্স লিগের সেই লড়াইয়ে ১-০ গোলে জয় পেয়েছে সুইজারল্যান্ড। সেই ম্যাচে সুইসদের পক্ষে গোলটা করেন হারিস সেফেরোভিচ।

পরিসংখ্যান দিয়ে অবশ্য আজকের ম্যাচের ফেবারিট নির্ধারণ করা কঠিন। কারণ, এই ম্যাচে নিজের সেরাটা দিয়ে খেললে রোনালদোকে থামানো সুইসদের পক্ষে কঠিনই হবে। আগের ম্যাচে মাঝপথে তুলে নেয়ায় এমনিতেই তেঁতে আছেন পর্তুগিজদের সেরা তারকা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102