ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সুইজারল্যান্ডের জালে ২ গোল দিয়ে বিরতিতে পর্তুগাল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২
  • ৪৩ বার পঠিত

রোনালদোকে ছাড়াই শেষ ষোলোতে খেলতে নেমেছে পর্তুগাল। দলের সবচেয়ে বড় তারকাকে ছাড়া খেলতে নেমে বেশ একটা ক্ষতি হয়নি দলটির।

প্রতিপক্ষ সুইজারল্যান্ডকে কোনোরকম পাত্তা না দিয়েই দুই গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছে ফের্নান্দো সান্তোসের শিষ্যরা।
কাতার বিশ্বকাপের শেষ ষোলোতে আজ লুসাইল স্টেডিয়ামে সুইজারল্যান্ডের বিপক্ষে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে গিয়েছে পর্তুগিজরা। গনসালো রামোস দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন পেপে।

ম্যাচের শুরু থেকে আধিপত্য বজায় রাখা পর্তুগাল এগিয়ে যেতে খুব বেশি সময় নেয়নি। সপ্তদশ মিনিটে জোয়াও ফেলিক্স থেকে পাওয়া বল নিখুঁত স্পর্শে জালে জড়ান গনসালো রামোস। ৩০তম মিনিটে সাকিরির করা বুলেট গতির ফ্রিকিকি ঠেকিয়ে দেন ব্রুনো ফের্নান্দেস।

৩৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন পেপে। ফের্নান্দেসের করা কর্ণার থেকে উড়ে আসা বল দারুণ হেডে জালে পাঠান সাবেক এই রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার। একইসাথে গড়েন দারুণ এক রেকর্ডও। বিশ্বকাপের নকআউট পর্বে সবচেয়ে বেশি বয়সী ফুটবলার হিসেবে গোল করার কীর্তি এখন তার দখলেই।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102