ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মিরাজ-মাহমুদউল্লাহর ব্যাটে আশা দেখছে বাংলাদেশ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২
  • ৫০ বার পঠিত

টপ-অর্ডার শেষ হয়ে গিয়েছিল আগেই। এরপর ১৭ রানে তিন উইকেট হারিয়ে বাংলাদেশ পড়ে গিয়েছিল বেশ বিপদে।

সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা। ব্যাট হাতে এগিয়ে নিচ্ছেন আগের ম্যাচের নায়ক মেহেদী হাসান মিরাজ ও মাহমুদউল্লাহ রিয়াদ।
শুরুতে ব্যাট করতে নেমে ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজের করা দ্বিতীয় ওভারের প্রথম দুই বলেই বাউন্ডারি হাঁকান এনামুল হক বিজয়। প্রথমে মিড উইকেট অঞ্চল দিয়ে ফ্লিক করেন, পরে কাভার ড্রাইভে হাঁকান চার। চতুর্থ বলে স্লিপে বিজয়ের ক্যাচ ছাড়েন রোহিত শর্মা। হাতে চোট নিয়ে মাঠও ছাড়তে হয় তাকে।

পঞ্চম বলে সিরাজের এলবিডব্লিউয়ের আবেদনে সাড়া দেন আম্পায়ার। রিভিউ নিলেও বাঁচতে পারেননি বিজয়। ৯ বলে ১১ রান করে সাজঘরে ফেরত যান তিনি। এরপর নাজমুল হোসেন শান্তকে নিয়ে এগোচ্ছিলেন লিটন দাস। কিন্তু পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই সাজঘরে ফিরতে হয় তাকে।

দশম ওভারে সিরাজের বলে ড্রাইভ করতে গিয়ে লাইন মিস করেন তিনি। বোল্ড হয়ে সাজঘরে ফেরত যেতে হয় তাকে। ২৩ বলে কেবল ৭ রান করেন লিটন। এরপর ৩৫ বলে ২১ করে বিদায় নেন তিনে নামা নাজমুল হোসেন শান্ত। ভারতীয় ফাস্ট বোলার উমরান মালিকের বলে বোল্ড হয়ে ফেরেন এই বাঁহাতি।

দলকে বিপর্যয়ের মুখে রেখে দ্রুত বিদায় নেন সাকিব আল হাসানও। টাইগারদের বাঁহাতি ব্যাটার ভারতীয় স্পিনার ওয়াশিংটন সুন্দরের বলে ক্যাচ তুলে দেন শিখর ধাওয়ানের হাতে। দলীয় ৬৬ রান তুলতেই চতুর্থ উইকেট হারায় স্বাগতিকরা। এরপর ফিরে যান মুশফিকুর রহিম ও আফিফ হোসেনকেও।

এরপরই দলের হাল ধরেছেন মিরাজ ও মাহমুদউল্লাহ রিয়াদ। ৩৭ওভারশেষে ৬ উইকেট হারিয়ে ১৫৬ রান করেছে বাংলাদেশ। মিরাজ ৫৪ বলে ৪৯ ও রিয়াদ ৫৭ বলে ৩৮ রান করে অপরাজিত আছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102