ads
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কুমিল্লায় জামায়াতের ২০ নেতা গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২
  • ২৮ বার পঠিত
গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমানসহ একই সংগঠনের ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বেশ কিছু জিহাদি বই জব্দ করার কথা জানিয়েছে পুলিশ। বুধবার তথ্যটি নিশ্চিত করেছেন থানার ওসি শুভ রঞ্জন চাকমা।

ওসি জানান, মঙ্গলবার রাতে উপজেলার ৩নং কালিকাপুর ইউনিয়নের একটি বাড়িতে আগামী ১০ ডিসেম্বরের বিএনপির সমাবেশ সামনে রেখে নাশকতার পরিকল্পনা করতে উপজেলা জামায়াতের শীর্ষ নেতারা গোপন বৈঠকে বসেন। বিষয়টি পুলিশ গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে ওই বাড়িতে অভিযান চালালে উপস্থিতি টের পেয়ে জামায়াত নেতারা পুলিশের ওপর হামলা চালান।

এ সময় এসআই জুয়েল, এএসআই বল্লম মজুমদার ও ৪ কনস্টেবলসহ ৬ জন আহত হন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে বাড়িটিতে অভিযান চালিয়ে উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমান, সেক্রেটারি বেলাল হোসেন, সহ-সাধারণ সম্পাদক এয়াছিন, কালিকাপুর ইউনিয়ন জামায়াতের আমির আবুল হাশেম, ঘোলপাশা ইউনিয়ন জামায়াতের আমির আবদুল কাদের, জামায়াত নেতা মো. ইসমাইল, মো. নোমান, আবু তাহের, আবদুর রহিম, ইব্রাহিম খলিল, মোখলেছুর রহমান মজুমদার, সাইফুল ইসলাম, জহির উদ্দিন, আবুল হাশেম, জাহিদুর রহমান, আহসান উল্যাহ, বেলাল হোসেন, ফজলুল হক ও মাসুমসহ ২০ জনকে গ্রেফতার করে।

ওসি আরও জানান, এ সময় তাদের কাছ থেকে ১০ ডিসেম্বর নাশকতার পরিকল্পনা তথ্য ও বেশ কিছু জিহাদি বই জব্দ করা হয়। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেছে। দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

#যুগান্তর

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102