ads
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মাগুরা হানাদার মুক্ত দিবস আজ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২
  • ২৯ বার পঠিত

আজ ৭ ডিসেম্বর মাগুরা হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী মুক্ত হয় গোটা মাগুরা জেলা।

মুক্তিযুদ্ধে হানাদারদের বিরুদ্ধে শহরের পিটিআই, নোমানী ময়দান, নবগঙ্গা নদীর পাড়, পারনান্দুয়ালী খালের পাড়ে ব্যাপক প্রতিরোধ গড়ে তোলেন বীর মুক্তিযোদ্ধারা।

এদিন আকবর হোসেন মিয়ার নেতৃত্বধীন শ্রীপুর বাহিনী, মহম্মদপুরের ইয়াকুব বাহিনী, ফরিদপুর অঞ্চলের মাশরুরুল হক সিদ্দিকীর কমল বাহিনী, মাগুরার খন্দকার মাজেদ বাহিনী এবং লিয়াকত হোসেনের নেতৃত্বে মুজিব বাহিনীসহ বীর মুক্তিযোদ্ধারা ব্যাপক সাহসী ভূমিকা নিয়ে সেনা ও স্থানীয় রাজাকার আল বদর বাহিনীর সঙ্গে প্রাণপন যুদ্ধ করেন।

মুক্তিযোদ্ধাদের ব্যাপক গেরিলা আক্রমনের মুখে পাকিস্তানী বাহিনী পিছু হটতে শুরু করে। ৬ ডিসেম্বর মুক্তিবাহিনী ও মিত্রবাহিনী নিজনান্দুয়ালী গ্রামসহ পাকিস্তানি ক্যাম্পে আক্রামণ চালায়। সঙ্গে মিত্রবাহনীর আগ্রাসনের ভয়ে পাকিস্তানী সেনারা রাতারাতি মাগুরা জেলা শহর ত্যাগ করতে ব্যাধ্য হয়। ৭ ডিসেম্বর মাগুরা শত্রু মুক্তের আনন্দে মুক্তিকামি মানুষের ঢল নামে সারা শহরে জুড়ে। জয় বাংলা স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা মাগুরা।

যুদ্ধ চলাকালীন সময়ে মুক্তিযুদ্ধের অন্যমত সংগঠক ভারতের রানাঘাট যুব ক্যাম্পের ইনচার্জ এমপি আছাদুজ্জামান মাগুরার মুক্তিবাহিনীকে দিক নির্দেশনা, যুদ্ধাস্ত্র ও রসদ সরবরাহ করতেন। ৭ ডিসেম্বর বিকেলে সংগ্রাম পরিষদের আহ্বায়ক আছাদুজ্জামান মিত্রবাহিনীর দায়িত্ব প্রাপ্ত সেনাপতি মেজর চক্রবর্তীর সঙ্গে সাজোয়া যানে মাগুরায় প্রবেশ করেন। নোমানী ময়দানে মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর সম্মিলিত কুচকাওয়াজে আছাদুজ্জামান অংশ নেওয়ার মাধ্যমে আনুষ্ঠনিকভাবে মাগুরাকে পাকিস্তানি হানাদার মুক্ত বলে ঘোষণা করেন।

এদিকে বুধবার (৭ডিসেম্বর) নোমানী ময়দান মাঠে সকালে জাতীয় ও মুক্তিযোদ্ধা সংসদের পতাকা উত্তোলন, শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, দোয়া মহফিল ও আলোচনা সভার মধ্যে দিয়ে মাগুরা মুক্তদিবস পালিত হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102