ads
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাতে কার্যালয় ছাড়ার সময় পুলিশের বিরুদ্ধে যেসব অভিযোগ করলেন ফখরুল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২
  • ৪২ বার পঠিত

রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে নেওয়া অবস্থান থেকে সরে গেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার রাত ৮টার দিকে তিনি সেখান থেকে চলে যান। এ সময় মির্জা ফখরুল গণমাধ্যমের কাছে অভিযোগ করে বলেন, ‘ব্যাগে করে বিস্ফোরক দ্রব্যাদি পুলিশ বিএনপি কার্যালয়ের ভেতরে নিয়ে গেছে।’

তিনি আরও বলেন, গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করার জন্য তারা পাঁয়তারা করছে। পুলিশ আমাদের কার্যালয় থেকে সিসিটিভি, হার্ডডিস্ক, প্রয়োজনীয় কাগজপত্র— সব নিয়ে গেছে; যাতে হামলার কোনো আলামত না থাকে।

‘শুধু তাই নয়, তারা অফিসের মধ্যে ঢুকে সবকিছু ভাঙচুর করেছে। একাত্তরের হানাদার বাহিনীর মতো বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা করেছে’- অভিযোগ বিএনপি মহাসচিবের।

দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে পরবর্তী করণীয় বিষয়ে জানানো হবে বলেও জানান মির্জা ফখরুল ইসলাম।

বুধবার বিকাল ৩টার দিকে নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের সময় গুলিতে একজন নিহত হন।

এরপর বিকাল সোয়া ৪টার দিকে পুলিশ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান শুরু করে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান, চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আবদুল কাদের জুয়েলসহ বহু নেতাকর্মীকে পুলিশ আটক করেছে।

এ সময় মির্জা ফখরুল কার্যালয়ের সামনে আসেন। প্রথমে তাকে কার্যালয়ের ভেতরে ঢুকতে বাধা দিলেও পরে যেতে বলা হয়। তবে মির্জা ফখরুল কার্যালয়ে না ঢুকে সামনেই বসে থাকেন।

এদিকে রাত ৯টার পর সরেজমিন দেখা যায়, নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয় এবং এর আশপাশের এলাকা পুরো ফাঁকা। এখন শুধু পুলিশ ও কয়েকজন সাংবাদিক আছেন। পুরো এলাকায় সুনসান নীরবতা। কোনো নেতাকর্মী নেই।

#যুগান্তর

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102