ads
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মেলন আজ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ৩৮ বার পঠিত

কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার (৮ ডিসেম্বর)। ইতোমধ্যেই দলীয় নেতাকর্মীরা সব প্রস্তুতি সম্পন্ন করেছেন।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুর ২টায় জেলার লালমাই উপজেলার বাগমারা হাইস্কুল মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সম্মেলনকে ঘিরে এ জেলার ১০টি উপজেলা এলাকার তৃণমূল পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। জেলার সবকটি উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড ও পৌর ইউনিটের নেতাকর্মীরা উজ্জীবিত। দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে ছবি সম্বলিত দৃষ্টিনন্দন তোড়ন নির্মাণ করা হয়েছে। সম্মেলনে বিভিন্ন ইউনিটের কাউন্সিলর, ডেলিগেট ও নেতাকর্মীসহ অর্ধ লক্ষাধিক লোকের সমাগম হবে বলে জানান দলের শীর্ষ নেতারা।

তৃণমূল নেতাকর্মীরা জানান- এবারের সম্মেলনে নতুন কমিটিতে ত্যাগী নেতাদের মূল্যায়ন করতে হবে। যারা দলের দুর্দিনে কাজ করেছেন, তাদেরকে কমিটিতে অন্তর্ভুক্ত করার জন্য দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।

দলীয় সূত্রে জানা যায়, ২০১৬ সালের ৬ ফেব্রুয়ারি কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার লালমাই সরকারি কলেজ মাঠে সর্বশেষ ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। ওই সম্মেলনে আ হ ম মুস্তফা কামাল এমপিকে (বর্তমানে অর্থমন্ত্রী) সভাপতি ও মো. মুজিবুল হক এমপিকে (সাবেক রেলপথমন্ত্রী) সাধারণ সম্পাদক করে জেলা কমিটি করা হয়। এ কমিটি মেয়াদ উত্তীর্ণ হলেও সম্মেলন না হওয়ায় নতুন কমিটি হয়নি। সাংগঠনিক এ জেলার উপজেলাগুলো হচ্ছে- আদর্শ সদর, বুড়িচং, ব্রাহ্মণপাড়া, বরুড়া, চৌদ্দগ্রাম, সদর দক্ষিণ, লালমাই, নাঙ্গলকোট, লাকসাম ও মনোহরগঞ্জ।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুর ২টায় সম্মেলন উদ্বোধন করবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক, পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সম্মেলনে দলটির প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি প্রধান অতিথি এবং আরেক প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বিশেষ অতিথি ও দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

সম্মেলনে সভাপতিত্ব করবেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি এবং সম্মেলন পরিচালনা করবেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক। এতে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন- কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি।

নাম প্রকাশে অনিচ্ছুক দলের জেলা পর্যায়ের বেশ কয়েকজন সিনিয়র নেতা বলেন, উৎসবমুখর পরিবেশে ওই সম্মেলন অনুষ্ঠিত হবে। নতুন কমিটিতে দলের ত্যাগী নেতাদের কমিটিতে অন্তর্ভুক্তির দাবি জানাবেন তারা।

সম্মেলন বিষয়ে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক এমপি বলেন, কমিটির শীর্ষ পদগুলিতে কারা থাকছেন এ তথ্য একমাত্র দলের সভাপতি শেখ হাসিনাই জানেন, তারই দিকনির্দেশনা অনুযায়ী কমিটি হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102