ads
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পুলিশের সঙ্গে সংঘর্ষ: নাশকতা ও বিস্ফোরক আইনে মামলার প্রস্তুতি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ২৪ বার পঠিত

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় পৃথক দুইটি মামলার প্রস্তুতি চলছে। এর মধ্যে একটি নাশকতার, অন্যটি বিস্ফোরক আইনে।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (অপারেশসনস) বিপ্লব কুমার সরকার এসব তথ্য জানান। তিনি বলেন, দলীয় কার্যালয়ে বিস্ফোরক সামগ্রী রাখা, পুলিশের ওপর হামলা এবং নাশকতার ঘটনায় বাদি হয়ে মামলা করবে পুলিশ। পরবর্তীতে মামলার সংখ্যা আরও বাড়তে পারে।

বিপ্লব কুমার আরও বলেন, বিএনপির যেসব নেতাকর্মীকে আমরা আটক করেছি তাদের বিরুদ্ধে মামলা হবে। আবার কারও কারও বিরুদ্ধে আগে গ্রেফতারি পরোয়ানা ছিল। তাদের সেসব মামলায় গ্রেফতার দেখানো হবে। সবার নামেই নতুন করেও মামলা হবে। এসব মামলায় অজ্ঞাত আসামি করা হবে আরও অনেককে।
পুলিশি অভিযানে আটক বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধেও মামলা হচ্ছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আইনে শীর্ষ বলে কিছু নেই। আইনি ভাষায় যারা অপরাধী তারা গ্রেফতার হবেন, মামলা হবে। বর্তমানে পৃথক মামলার প্রস্তুতি চলছে। বিশেষ করে তাদের হামলায় আমাদের অনেক সদস্য আহত হয়েছেন। এই ঘটনায়ও মামলা হবে।

প্রসঙ্গত, বুধবার (৭ ডিসেম্বর) নয়াপল্টনে সংঘর্ষের পর পুলিশি অভিযানে বিএনপির প্রায় তিন শতাধিক নেতাকর্মীকে আটক করা হয়েছে। যেখানে কেন্দ্রীয় প্রায় ৮ জন নেতা রয়েছেন। সংঘর্ষের ঘটনার পর বিকেল থেকে রাত পর্যন্ত বিএনপি কার্যালয় থেকে ককটেল ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করে পুলিশ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102