ads
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জেলা বিএনপি নেতাকে না পেয়ে ছেলেকে নিয়ে গেছে পুলিশ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ২৯ বার পঠিত

নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম রবির বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে তাকে না পেয়ে ছোট ছেলে প্রীতমকে (২০) বাড়ি থেকে থানায় নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

বুধবার রাত ২টায় সিদ্ধিরগঞ্জের হীরাঝিল আবাসিক এলাকার প্রিয়ম টাওয়ারে এ অভিযান চালানো হয়।

এ বিষয়ে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম রবি বলেন, রাতে হঠাৎ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য আমার বাড়ি ঘিরে ফেলে। এ সময় তারা বাসার ভেতরে ঢুকে আমাকে খুঁজতে শুরু করে। বাসায় তল্লাশি চালিয়ে আমার সন্ধান না পেয়ে আমার ছোট ছেলে প্রীতমকে নিয়ে চলে যায় পুলিশ। এ সময় পরিবারের সদস্যদের সঙ্গে বাজে ব্যবহার করে তারা এবং আমার বাড়িঘর ভাঙচুর ও তছনছ করে।

মনিরুল ইসলাম রবির সহধর্মিণী নিলুফার ইয়াসমিন জানান, রাতে শতাধিক পুলিশ বাসায় এসে আমার ছোট ছেলেকে টেনেহিঁচড়ে নিয়ে গেছে। আমার ছেলে কোনো রাজনীতির সঙ্গে যুক্ত না। তা হলে কেন পুলিশ আমার ছেলেকে ধরে নিয়ে গেল?

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান জানান, জিজ্ঞাসাবাদের জন্য মনিরুল ইসলাম রবির ছেলেকে থানায় আনা হয়েছে। এখনো তাকে আটক বা গ্রেফতার দেখানো হয়নি।

#যুগান্তর

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102