ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মেসির হাতে বিশ্বকাপ দেখতে চান ইব্রাহিমোভিচ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ৫২ বার পঠিত

লিওনেল মেসির শোকেসে কোন ট্রফিটি নেই? ক্যারিয়ারে সম্ভাব্য সব ট্রফিই ছুঁয়ে ফেলেছেন আর্জেন্টাইন খুদেরাজ। বাকি শুধু একটি বিশ্বকাপ। এবার কি সেই আক্ষেপটাও ঘুচবে?

শুধু আর্জেন্টিনাই নয়, বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা মেসিভক্তরা তার হাতে সোনালি রঙয়ের ট্রফিটা দেখতে চান। চান সুইডিশ কিংবদন্তি জ্লাতন ইব্রাহিমোভিচও।

৪১ বছর বয়সী মিলান ফরোয়ার্ড এক সময় মেসির সঙ্গে খেলেছেন বার্সেলোনায়। সম্প্রতি ‘৪৩৩’তে দেওয়া এক সাক্ষাৎকারের এক পর্যায়ে ইব্রা বলেন, ‘আশা করি আর্জেন্টিনা মেসির জন্য হলেও এবারের বিশ্বকাপটা জিতবে।’

শুধু ইব্রা নন। মরক্কোর কাছে হেরে শেষ ষোলো থেকে বিদায় নেওয়া স্পেনের কোচ লুইস এনরিকেও চান আর্জেন্টিনা এবার বিশ্বকাপ জিতুক।

লিওনেল মেসিদের সেমিফাইনালে ওঠার লড়াই আগামীকাল (শুক্রবার)। বাংলাদেশ সময় রাত একটায় লুসাইল স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচটি খেলতে নামবে আলবিসেলেস্তেরা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102