ads
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মাদক কারবারিকে ধরতে সড়কে প্রাণ গেলো দুই র‍্যাব সদস্যসহ ৩ জনের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
  • ২৬ বার পঠিত

মাগুরায় মাদক কারবারিকে ধরতে গিয়ে পিকআপের সঙ্গে ধাক্কায় দুই র্যাব সদস্যসহ তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (৯ ডিসেম্বর) ভোর ৪টার দিকে মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের রাউতাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- র্যাব সদস্য আনিসুর রহমান ও মহিদুল এবং পিকআপচালক মহিদুল ইসলাম।

পুলিশ জানায়, ভোরে একটি পিকআপকে চেকপোস্টে থামতে সংকেত দেয় র্যাব। পিকআপটি না থেমে মাগুরার দিকে ছুটতে থাকে। এ সময় র্যাবের টহল দল পিকআপটি ধাওয়া করে। মাগুরার লাউতাড়া স্থানে পৌঁছালে দুই গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে র্যাবের এক সদস্য ও পিকআপচালক মারা যান। গুরুতর আহত হন র্যাবের দুই সদস্য।

মাগুরা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, হাসপাতালে নেওয়ার পর র্যাবের আরেক সদস্যের মৃত্যু হয়। আহত র্যাবের অন্য সদস্যকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102