ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ছদ্মবেশে জামায়াত-শিবির ঝামেলা করার চেষ্টা করছে: পুলিশ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
  • ৫৭ বার পঠিত

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার বলেছেন, জুমার নামাজের সময় সাধারণ মুসল্লির ছদ্মবেশ নিয়ে জামায়াত-শিবির ঝামেলা করার চেষ্টা করেছে। তবে পুলিশ সতর্ক আছে, তাদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।

শুক্রবার দুপুরে নয়াপল্টনে নিরাপত্তা তদারকি করতে গিয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

যুগ্ম কমিশনার বলেন, এই যে জামায়াতে ইসলামী এখানে ছিল… সাধারণ মুসল্লিদের ছদ্মবেশে জামায়াত-শিবির বিভিন্ন জায়গায় পুলিশের সঙ্গে ঝগড়া করার চেষ্টা করছে, ঝামেলা করার চেষ্টা করছে। পুলিশের পক্ষ থেকে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কোনো অপরাধীকে অথবা দুষ্কৃতকারীকে অথবা নাশকতাকারীকে বিন্দুমাত্র ছাড় দেওয়ার সুযোগ নেই।

জুমার নামাজ পড়তে আসা অনেকেই পুলিশের বাধার মুখে পড়ার অভিযোগ করেছেন- সাংবাদিকরা এ বিষয়ে জানতে চাইলে পুলিশের এই কর্মকর্তা বলেন, জুমার নামাজ পড়তে যেতে কাউকে বাধা দেওয়া হচ্ছে না বরং পুলিশ তাদের সহায়তা করছে। এখানে নারায়ে তাকবীর স্লোগান দিয়ে ৪০-৫০ জন ঢোকার চেষ্টা করছিল। এই স্লোগান কারা দেয় সেটা আপনাদের বুঝতে হবে। এটা দেয় জামায়াতে ইসলাম।

ডিএমপির এই যুগ্ম কমিশনার বলেন, পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে। এখানে নারায়ে তাকবীর স্লোগান দিয়ে পুলিশের সঙ্গে ঝামেলা করার চেষ্টা করেছে। আমরা তাদের ছত্রভঙ্গ করে দিয়েছি। নারায়ে তাকবীর তো বিএনপির স্লোগান নয়, এটা জামায়াতের স্লোগান।

এদিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শুক্রবারও একই পরিস্থিতি দেখা গেছে। এত কড়াকড়ি কেন জানতে চাইলে তিনি বলেন, জনগণের জানমালের নিরাপত্তার কথা বিবেচনা করে বিভিন্ন সময় বিভিন্ন রকমের নিরাপত্তা পরিকল্পনার প্রণয়ন করা হয়। টাইম টু টাইম এটা চেঞ্জ হয়। যখন আমরা নিরাপদ মনে করি তখন আমরা খুলে দিই।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102