ads
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিএনপির গণসমাবেশে সভাপতিত্ব করছেন কে?

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২
  • ৪৫ বার পঠিত

ঢাকায় বিএনপির গণসমাবেশ শুরু হয়েছে। রাজধানীর গোলাপবাগ মাঠে সকাল ১০ টা ২০ মিনিটে শুরু হয় এই সমাবেশ।

নির্দিষ্ট সময়ের আগেই নেতাকর্মীদের ভিড়ে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় সমাবেশস্থল। মিছিল স্লোগানে মুখর গোলাপবাগ ও এর আশপাশ।

আজকের সমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকার কথা ছিল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। কিন্তু বৃহস্পতিবার রাতে গ্রেফতার হওয়ায় তিনি থাকতে পারছেন না সমাবেশে।

আজ প্রধান অতিথির বক্তৃতা করবেন বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। আর সভাপতিত্ব করছেন ঢাকা উত্তর বিএনপির আহ্বায়ক ও চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান।

সমাবেশ সঞ্চালনা করছেন বিএনপির ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু।

ইতোমধ্যে ঢাকা মহানগর ও বিভাগীয় জেলার নেতারা সমাবেশে বক্তৃতা করছেন। প্রধান অতিথি কিছুক্ষণের মধ্যেই সমাবেশস্থলে আসবেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102