ads
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মঞ্চে মোশাররফ-জমির-গয়েশ্বরসহ কেন্দ্রীয় নেতারা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২
  • ৪৭ বার পঠিত

বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশ নির্দিষ্ট সময়ের প্রায় এক ঘণ্টা আগে শুরু হয়েছে। ইতোমধ্যে কানায় কানায় ভরে গেছে সমাবেশস্থল। নেতাকর্মীদের স্লোগানে মুখর জনসভা।

সায়েদাবাদ টার্মিনালের পাশের গোলাপবাগ মাঠে চলছে এই গণসমাবেশ। দুপুর ১২টার দিকে সমাবেশের মঞ্চে উপস্থিত হয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও আজকের গণসমাবেশের প্রধান অতিথি ড. খন্দকার মোশাররফ হোসেন। এসময় তার সঙ্গে ছিলেন স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার।

সমাবেশে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান।

সভামঞ্চে আছেন-বিএনপির স্থায়ী কমিটির গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, ব্যারিস্টার শাহজাহান ওমর, বরকতউল্লাহ বুলু, মীর মোহাম্মদ নাসির উদ্দিন, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।

শনিবার সকাল সোয়া ১০টায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় সমাবেশ। কোরআন তেলাওয়াত করেন জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক মাওলানা নেছারুল হক।

কয়েক দফা দাবিতে বিভাগীয় শহরগুলোতে গণসমাবেশ করছে বিএনপি। এরই ধারাবাহিকতায় শনিবার (১০ ডিসেম্বর) ঢাকায় গণসমাবেশ করার সিদ্ধান্ত নেয় বিএনপি। দলটি নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের জন্য পুলিশের কাছে অনুমতি চায়। তবে পুলিশ নয়াপল্টনে বিএনপিকে সমাবেশের অনুমতি দেয়নি। এ নিয়ে প্রায় দুই সপ্তাহের উত্তেজনার পর গতকাল বিকেলে গোলাপবাগ মাঠে সমাবেশের অনুমতি পায় দলটি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102