ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রোনাল্ডোকে প্রথম একাদশে না রাখার বিষয়ে যা বললেন কোচ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২
  • ৪৬ বার পঠিত

বিশ্বকাপ জেতার স্বপ্ন অপূর্ণই রয়ে গেল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। ক্যারিয়ারের সম্ভাব্য শেষ বিশ্বকাপে থেমে গেল শেষ আটে। বদলি হিসেবে নেমে রেকর্ড গড়া ম্যাচে হারের যন্ত্রণা নিয়ে মাঠ ছাড়েন ফুটবলের মহানায়ক।

প্রথমার্ধে মূল একাদশে সুযোগ না পাওয়া নিয়মিত অধিনায়ক রোনাল্ডো দ্বিতীয়ার্ধে নেমেই একটি রেকর্ড গড়েন। স্পর্শ করেন কুয়েতের ফরোয়ার্ড বাদের আল-মুতাওয়ার খেলা সর্বোচ্চ ম্যাচের (১৯৬) রেকর্ড।

এদিকে সুইজারল্যান্ড ম্যাচের মতোই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিপক্ষেও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে পর্তুগালের প্রথম একাদশে রাখেননি কোচ ফার্নান্দো সান্তোস। ম্যাচের মধ্যেই তাকে অনেক সমালোচনা শুনতে হয়েছে।

কিন্তু বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পরও সান্তোস জানান, রোনাল্ডোকে বসানোর জন্য তার কোনো আক্ষেপ নেই।

৫১ মিনিটের মাথায় রোনাল্ডোকে নামিয়েছিলেন সান্তোস। মাঠে সংযুক্তি সময় ধরে প্রায় ৪৫ মিনিট থাকলেও গোল করে সমতা ফেরাতে পারেননি রোনাল্ডো।

সাংবাদিক বৈঠকে সান্তোস বলেন, রোনাল্ডোকে বসানোর জন্য কোনো আক্ষেপ নেই আমার। ভেবেচিন্তে যদি দল না গঠন করি, তা হলে কিছুই হবে না। সুইজারল্যান্ডের বিপক্ষে যে দলটা দারুণ খেলেছে, সেটিই খেলিয়েছি। সেই দল মরক্কোর বিপক্ষে বদলানোর কোনো কারণ ছিল না।

সান্তোস বলেন, কৌশলের খাতিরে এ সিদ্ধান্ত নেওয়া খুবই কঠিন ছিল। কিন্তু হৃদয় দিয়ে সিদ্ধান্ত নিলে চলবে না। মস্তিষ্ক কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিতে হবে। রোনাল্ডো আর ভালো ফুটবলার নয়, এমন কথা কখনো বলছি না। ওকে বসানোর সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।

হেরে যাওয়ার বিষয়ে তিনি বলেন, ফুটবলে কখনো কখনো ভাগ্যের প্রয়োজন হয় জিততে গেলে। আমরা বেশ কিছু সুযোগ পেয়েছি। কিন্তু জয়ের জন্য যে ভাগ্যটা আমাদের দরকার, সেটিই ছিল না।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102