ads
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

১৭ বছর পর সোমবার হচ্ছে দক্ষিণ জেলা আ.লীগের সম্মেলন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২
  • ২৮ বার পঠিত

১৭ বছর পর দক্ষিণ জেলা আওয়ামী লীগের ত্রি–বার্ষিক সম্মেলন সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে সোমবার (১২ ডিসেম্বর)।

সোমবার সকাল ১০টায় নগরের এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়ামের সামনের মাঠে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।

সম্মেলনে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি। উদ্বোধন করবেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। বিশেষ অতিথি থাকবেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি, সাংগঠনিক সম্পাদক হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপনসহ অন্যান্যরা।

দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সঞ্চালনায় সম্মেলনের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি।

সম্মেলন সফল করতে সাধারণ সম্পাদক মফিজুর রহমান জেলার আওতাধীন সকল উপজেলা, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীদের প্রতি অনুরোধ জানিয়েছেন।

সম্মেলনের দ্বিতীয় পর্ব কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হবে জিমনেশিয়ামের ভেতরে। দ্বিতীয় পর্বে কাউন্সিলরদের সরাসরি ভোটে অথবা কেন্দ্রীয় নেতাদের সমঝোতার ভিত্তিতে নতুন কমিটি নির্বাচিত হবে বলে জানা গেছে।

দলীয় সূত্র জানায়, দক্ষিণ চট্টগ্রামের কর্ণফুলী, বোয়াখালী, আনোয়ারা উপজেলাসহ আটটি উপজেলা ও সাতটি পৌরসভা নিয়ে আওয়ামী লীগের এ ইউনিট গঠিত।

সর্বশেষ ২০০৫ সালের ২৩ জুলাই সেই সম্মেলনে প্রয়াত আখতারুজ্জামান চৌধুরী বাবুকে সভাপতি এবং মোছলেম উদ্দিন আহমদ এমপিকে সাধারণ সম্পাদক করা হয়।

কিন্তু ২০১২ সালে আখতারুজ্জামানের মৃত্যুতে পরের বছর মোছলেম উদ্দিনকে সভাপতি ও মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি মফিজুর রহমানকে সাধারণ সম্পাদক করে কেন্দ্র থেকে সমঝোতার ভিত্তিতে কমিটি ঘোষণা করা হয়।

এরপর কেন্দ্র থেকে সিদ্ধান্ত দেওয়া হলেও সম্মেলনের তারিখ পিছিয়েছে চার বার। তাই সোমবারের সম্মেলনকে ঘিরে দক্ষিণ চট্টগ্রামের নেতা-কর্মীরা বেশ উচ্ছ্বসিত।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102