ads
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফখরুল-আব্বাসের মুক্তি দাবি গণফোরামের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২
  • ৪৬ বার পঠিত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের গ্রেফতারের ঘটনার প্রতিবাদ ও তাদের মুক্তি দাবি করেছে গণফোরাম।

রোববার (১১ ডিসেম্বর) গণফোরাম কার্যালয়ে এক সভা থেকে এ দাবি জানায় দলটি।

সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির সভাপতি পরিষদের সদস্য মোশতাফ আহম্মেদ।
সভা থেকে বলা হয়, গত ৭ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে পুলিশ কর্তৃক গুলি, গ্যাস নিক্ষেপ এবং ব্যাপক লাঠিচার্জে একজনের মৃত্যু ও বহু সংখ্যক কর্মীর আহত হওয়ার ঘটনা, বিএনপি কার্যালয়ে ঢুকে পুলিশ কর্তৃক অফিস তছনছ ও প্রায় পাঁচশতাধিক নেতাকর্মীর গ্রেফতারের ঘটনায় গণফোরাম তীব্র নিন্দা প্রকাশ করছে। পরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের গ্রেফতারের ঘটনার প্রতিবাদ জানাচ্ছে। সরকার-পুলিশ বাহিনীর এ রকম সিদ্ধান্ত-আচরণ, সভা-সমাবেশে বাধা দেওয়া চরম স্বৈরতান্ত্রিক অগণতান্ত্রিক মনোভাবের বহিঃপ্রকাশ।

গণফোরাম গ্রেফতারদের নামে দেওয়া গণমামলা প্রত্যাহার, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসের অবিলম্বে মুক্তি দাবি করছে। একইসঙ্গে সরকারের চরম অগণতান্ত্রিক আচরণের বিরুদ্ধে এবং ভোটাধিকার ও গণতন্ত্র ফিরিয়ে আনার দাবিতে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102