ads
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এজলাসে ঢুকে বিচারকের সামনেই পুলিশ সদস্যকে ব্লেড দিয়ে পোঁচ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
  • ২৬ বার পঠিত

মুন্সিগঞ্জে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এজলাস কক্ষে বিচারকার্য চলাকালীন সময়ে বহিরাগতের ধারালো ব্লেডের আঘাতে মোহাম্মদ আলী (৫৭) নামে কোর্ট পুলিশ সদস্য আহত হয়েছে।

সোমবার (১২ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে আদালতে তৃতীয় তলায় রোকেয়ার রহমানের বিচারিক কক্ষে (এজলাসে) ওই ঘটনা ঘটে। এ ঘটনায় মুন্সিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আহত পুলিশ সদস্য মোহাম্মদ আলী।

পরে অভিযুক্ত মো. শাহজালালকে আটক করেছে পুলিশ। কোর্ট পুলিশের ইনচার্জ জামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আটক শাহজালাল সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের মিরেস্বরাই এলাকার আলমাসের ছেলে-তিনি শহরের হাটলক্ষীগঞ্জ এলাকায় ভাড়াবাড়িতে থাকেন। তবে মাদকাসক্ত কিনা সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

আদালত সূত্রে জানা যায়, সকাল থেকে মুন্সিগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারের কাজ চলছিল। ওই সময় আদালতের বারান্দা দিয়ে ওই ব্যক্তি ঘোরাঘুরি করছিলেন, সঙ্গে তার স্ত্রীও ছিলেন। দুপুর দেড়টার দিকে হঠাৎ প্রথমে এজলাসের ভেতরে প্রবেশ করেন। পরে কক্ষের ভেতরে থাকা কোর্ট পুলিশের সদস্য মোহাম্মদ আলীকে হঠাৎ ব্লেড দিয়ে পোঁচাতে থাকেন। পরে বিষয়টি লক্ষ্য করে আদালতে থাকা অন্য পুলিশ সদস্যরা শাহজালালকে আটক করে।

প্রত্যক্ষদর্শী আদালতের স্টেনোগ্রাফার নাজমুর হোসেনসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য জানায়, দুপুরে এজলাসের বিচারিক কার্যক্রম চলছিলো। ওই সময় শাহজালাল নামের ওই বহিরাগত ব্যক্তি পুলিশ কনস্টেবল মোহাম্মদ আলীর সঙ্গে কথা-কাটাকাটির জের ধরে একপর্যায়ে তর্কে জড়িয়ে পরে। এ সময় দাঁড়ালো ব্লেড দিয়ে মোহাম্মদ আলীর পিঠে আঘাত করলে ইউনিফর্ম কেটে আঘাত পেয়ে গুরুতর আহত হন। এ সময় তাৎক্ষণিক উপস্থিত অন্য পুলিশ সদস্যরা জালালকে আটক করে। পরে ঘটনাস্থল থেকে আহত মোহাম্মদ আলীকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়।

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো.কালাম বলেন, বেলা আড়াইটার দিকে পুলিশের এক সদস্যকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার শরীরে এবং বাম কনুইতে জখম ছিল। ধারনা করা হচ্ছে ধারালো ব্লেড দিয়ে তাকে পোঁচ দেয়া হয়েছে। গুরুত্বর জখম হওয়ায় প্রাথমিক চিকিৎসা দেয়া রয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) সুমন দেব জানান, অভিযুক্ত শাহজালাল ও তার স্ত্রীকে আটক করেছে পুলিশ। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কেন কি কারণে তারা স্বামী-স্ত্রী আদালতের বিচারিক কক্ষে এসে এমন ঘটনা ঘটাল। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে মামলা দায়ের প্রস্তুতি চলছে। তদন্ত সাপেক্ষে রাতেই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102