ads
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাল্যবিয়ের পাঁচ মাস পর স্কুলছাত্রীর আ’ত্ম’হ’ত্যা!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
  • ২৩ বার পঠিত

অল্প বয়সে বিয়ের মাত্র পাঁচ মাস পরে জীবনাবসান হলো অষ্টম শ্রেণীর স্কুলছাত্রী বর্ষা আক্তারের (১৫)।

সোমবার (১২ ডিসেম্বর) সকালে বরিশালের গৌরনদী উপজেলার বড় কসবা গ্রামের বাবার বাড়ি থেকে তার গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

তবে কি কারণে সে আত্মহত্যা করেছে তা জানাতে পারেনি স্বজনরা।

নিহত বর্ষা ওই গ্রামের ভ্যান চালক সাইফুল মালের মেয়ে। সে গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেনীর ছাত্রী ছিলো।

স্বজনরা জানান, গত পাঁচ মাস আগে স্কুলছাত্রী বর্ষা আক্তারের বিয়ে হয় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ইমাম হোসেন রনির সঙ্গে। বিয়ের সময় লাল শাড়ি আর মেহেদী পড়ে বিয়ের সাঁজে শ্বশুরবাড়ি গিয়েছিলো বর্ষা আক্তার (১৫)।

বিয়ের তিনমাস পর বাবার বাড়ি বেড়াতে এসে আর শশুর বাড়ি যেতে চাচ্ছিল না বর্ষা। সম্প্রতি শশুরবাড়িতে যাওয়ার কথা তার।

সোমবার সকালে বসতঘরে কেউ না থাকার সুযোগে ঘরের আড়ার সঙ্গে গলায় দড়ি পেঁচিয়ে আত্মহত্যা করে সে (বর্ষা)। আত্মহত্যার সঠিক কারণ জানা না গেলেও স্থানীয়দের ধারণা বাল্যবিয়ের বলি হয়েছে ওই স্কুলছাত্রী।

গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মো. হেলাল উদ্দীন জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102